,

সুযোগ পেলেই পরিবারকে সাথে নিয়ে সিনেমা দেখি : জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : পরিবারকে সঙ্গে নিয়ে মাঝে মধ্যেই সিনেমা দেখেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, ‘সুযোগ পেলেই পরিবারকে সাথে নিয়ে সিনেমা দেখি। আমার পছন্দ অ্যাকশন ছবি। কিন্তু তাদের পছন্দ ভিন্ন। তাই আমরা তিনজন একসাথে কি সিনেমা দেখব তা বাছাই করতে বেশ কষ্ট হয়। ডিজনির সকল সিনেমা আমরা দেখে ফেলেছি।’

আজ রোববার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) আয়োজিত তরুণ-তরুণীদের সঙ্গে ‘লেটস টক’ অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় এসব কথা বলেন।

জয় বলেন, ‘বক্তৃতা দিতে আমার ভালো লাগে না। আমি তরুণদের কথা শুনতে চাই। তাদের সাথে কথা বলতে ভালো লাগে।’

অনুষ্ঠানে জয় বলেন, ‘আমি গিটার বাজাতে পছন্দ করতাম। কিন্তু পড়ালেখা ও কাজের চাপে তা বন্ধ করে দেই। এখন আবার গিটার বাজানো শুরু করেছি। কম্পিউটার আমার খুব পছন্দের বিষয়। সুযোগ পেলেই কাজ করি কম্পিউটারে। এ ছাড়াও কম্পিউটার গেম খেলতে পছন্দ করি। গান আমার খুবই পছন্দ। সুযোগ পেলে আমি রাগ সঙ্গীত শুনি। এ ছাড়া ফটোগ্রাফি করতেও ভালোবাসি।’

জীবনে প্রথম সাইকেল পাওয়ার কথা স্মরণ করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা বলেন, “আমি তখন ক্লাস ওয়ানে পড়ি সম্ভবত। একবার খুব শখ হলো সাইকেলের। এ সময় দিল্লিতে থাকি আমরা। বাবাকে সাইকেল কিনে দেওয়ার কথা বলার পর তিনি বললেন, ‘এবার ক্লাসে প্রথম হলে সাইকেল কিনে দেবো।’ জীবনে প্রথম চ্যালেঞ্জ। সেই ক্লাসে প্রথম হয়ে পাশ করার পর বাবা আমাকে সাইকেল কিনে দিয়েছিল। আসলে চ্যালেঞ্জ নিলে তা পূরণের জন্য আরও বেশি কাজ করি আমি। এমনই এক চ্যালেঞ্জ ছিলো হাভার্ডে যখন ভর্তির আবেদন করি।”

জয় বলেন, ‘১৯৯৭ সালে ব্যাচেলর শেষ করার ১০ বছর পর প্রথম আমি কোনো পরীক্ষা দেই। আর সেখানে আমার লক্ষ্য ছিলো ৯৯% মার্কস রাখা। আমি সেটা করতে পেরেছি।’

নিজ পরিবারের সঙ্গে কাটানো সময় নিয়ে সজীব ওয়াজেদ বলেন, ‘আমি কোনোভাবেই বুঝতে পারি না, বাবা-মা তার বাচ্চাকে লালন পালন না করে কেন কাজের লোকের কাছে রেখে যান। আমি এখনো আমার মেয়েকে রাতে নিজে পড়াই। আমার স্ত্রী এবং আমি মেয়েকে নিয়ে যাই যখন তার ফুটবল খেলা থাকে। সুযোগ পেলে আমার মেয়েকে ফুটবল প্র্যাকটিসের জন্যও আমি নিয়ে যাই।’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর