,

সুন্দরবনে কয়লাবোঝাই জাহাজ ডুবি

news-image

মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় কয়লাবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। রোববার ভোরে বন্দর চ্যানেলে ৭৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি নিলয়-২ নামে ওই লাইটার কার্গো জাহাজটি ডুবে যায়। বেলা ২টা পর্যন্ত এটি উদ্ধারের কোনো অভিযান শুরু হয়নি।

ডুবে যাওয়া লাইটার জাহাজের মাস্টার আনিছুল হক মুঠোফোনে জানান, সুন্দরবনের হারবাড়িয়া এলাকায় পশুর চ্যানেলে ইন্দোনেশিয়ার পতাকাবাহী এমভি গ্লাস বাণিজ্যিক জাহাজ থেকে কয়লা বোঝাই করে তারা রোববার ভোরে যশোরের নোয়াপাড়ার উদ্দেশে যাত্রা করেন। লাইটারটি কিছুদূর আসার পর ডুবোচরে ধাক্কা লেগে ডুবে যায়। এ সময় নৌযানে থাকা কর্মচারীরা নিরাপদে তীরে উঠে আসতে সক্ষম হন।

এদিকে চ্যানেলে কয়লা নিয়ে লাইটার জাহাজ ডুবির ঘটনায় বন্দরের কার্যক্রম ও চ্যানেলে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে বলে নিশ্চিত করেছেন মোংলা বন্দর কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর