,

ইরানের ঘাঁটি ব্যবহারের করবে রাশিয়া

news-image

জ্বালানি ভরার জন্য ইরানের বিমানঘাঁটি ব্যবহারের অনুমতি পেয়েছে রাশিয়া। ইরানের আধা-সরকারি গণমাধ্যম তাসনিম নিউজের এক সম্পাদক শুক্রবার রাতে এমন দাবি করেছেন বলে জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদলু এজেন্সি।

প্রতিবেদনে বলা হয়েছে, তাসনিম নিউজের ডিফেন্স ডেস্কের পরিচালক হোসেইন দালিরিয়ান তার টুইটার অ্যাকাউন্টে লিখেছেন, রাশিয়ার দূরপাল্লার বোমারু বিমান জ্বালানি ভরতে ইরানের হামেদান প্রদেশের নজেহ বিমানঘাঁটি ব্যবহার করতে পারবে বলে একমত হয়েছে দুই পক্ষ। মস্কোর অনুরোধে ইরানি কর্তৃপক্ষ এতে মত দিয়েছে বলে উল্লেখ করেছেন হোসেইন।

তবে ইরান এখনও বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

টুইটারে তিনি আরো বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতিনিধির সঙ্গে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলি শ্যামখানির যখন গোপন বৈঠক হয়, তখন রাশিয়ার পক্ষ থেকে ওই অনুরোধ জানানো হয়।

গত ১০ এপ্রিল পুতিনের সিরিয়া বিষয়ক বিশেষ দূত আলেকজান্ডার ল্যাভ্রেন্টিয়েভ এক আকস্মিক সফরে তেহরান যান। ওই সফরে শ্যামখানির সাথে তার রুদ্ধদ্বার বৈঠক হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর