,

সংস্কৃতি বাংলাদেশ-ভারতকে এক সূত্রে গেঁথেছে : সুষমা স্বরাজ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : শিল্প, সংস্কৃতি ও সঙ্গীতের মধ্য দিয়ে ভারত-বাংলাদেশের ভ্রাতৃত্ব বন্ধন সমৃদ্ধ হয়েছে। বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

শনিবার নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের কার্যালয়ে অনুষ্ঠিত বাংলা বর্ষবরণ অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে রিভা গাঙ্গুলী দাস এ কথা বলেন। খবর ইউএনবির।

সুষমা স্বরাজের বার্তা বয়ে আনা ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশন্সের (আইসিসিআর) মহাপরিচালক রিভা গাঙ্গুলী বলেন, আমরা একে অপরের সফলতা এবং কৃতিত্বের আনন্দ ভাগাভাগি ও সমর্থন করি।

অতিথিদের স্বাগত জানিয়েছেন নয়াদিল্লিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী। অনুষ্ঠানে তিনি বলেন, পয়লা বৈশাখ বাংলাদেশের সবচেয়ে রঙিন ও বড় উৎসব।

বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার আনিসুল ইসলাম হিরো পারফর্ম করেছেন। এছাড়া অনুষ্ঠানে আরও অংশ নেন শরীফ মো. সজিব, বর্ণা বৃষ্টি বাণ্টি, মৃত্তিকা রহমান সূচনা, মো. এমদাদুল হক, নাফিসা ফারিহা সাদাত প্রমী, হৃদিকা শাহরুজ সাবা মোহাম্মদ, রুহুল আমিন বাবু ও প্রতীক দেব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর