,

নির্যাতনকারীদের রুখবে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট : জয়

news-image

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাক-স্বাধীনতার হরণ নয় ইন্টারনেটের অপব্যবহার বন্ধ করবে। বাক-স্বাধীনতার নামে যারা সংখ্যালঘু নির্যাতন, নারী নির্যাতন উসকে দেয় তাদের রুখবে এ আইন।

রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে রবিবার আয়োজিত ‘বিপিও সামিট বাংলাদেশ ২০১৮’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসময় উপস্থিত সংসদ সদস্যদের উদ্দেশ্যে সজীব ওয়াজেদ জয় বলেন, ‘কতটা সময় লাগবে এ আইন পাস হতে। দ্রুত চেষ্টা করেন।’ এমপিরা জানান, ‘কমপক্ষে একমাস সময় লাগবে।’

কোটা বিষয়ে সজীব ওয়াজেদ জয় বলেন, কোটা বাতিল হয়ে যাওয়ায় ৩-৪ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। কিন্তু আইসিটিতে রয়েছে লক্ষ মানুষের কর্মসংস্থানের সুযোগ। সরকারি চাকরিতে এতো সুযোগ নেই। তাই সরকারি চাকরির আশায় বসে না থাকে এবং ফেসবুকে সময় নষ্ট না করে তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দেন তিনি।

ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী, তথ্যপ্রযুক্তি সম্পকির্ত সংসদীয় স্থায়ী কমিটির সভপতি ইমরান আহমেদ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর