,

১০ হাজার জামাইকে বরণ করলেন অপু বিশ্বাস!

news-image

জয়পুরহাট প্রতিনিধি : বাংলা সিনেমার রোমান্টিক নায়িকা অপু বিশ্বাস পয়লা বৈশাখে অভিবাদনের মাধ্যমে ১০ হাজার জামাইকে বরণ করলেন। জয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে জামাই বরণের মধ্য দিয়ে জামাই মেলা ও বৈশাখী উৎসব অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানে বিকেলে তাদের বরণ করেন অপু।

বাংলা নতুন বছরের প্রথম দিন শনিবার সকালে মঙ্গল শোভাযাত্রার পর ১০ হাজার গামছা দিয়ে জামাইদের প্রথমে বরণ করেন মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামাইদের প্রতীকী শ্বশুর আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক।

এসময় উপস্থিত ছিলেন জয়পুরহাট মাত্রাই মডেল কলেজের অধ্যক্ষ সাহবুব হাসান, মাত্রাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ ফরিদ উদ্দিন আখতার, জেলা পরিষদ সদস্য আব্দুল কাদের মুকুল, স্থানীয় সমাজকর্মী ও ব্যবসায়ী নেতা আনোয়ারসহ বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ।

পরে দিনব্যাপী পুঁথি পাঠ, বাউল গান, সারি গান, মুর্শিদী গান, বেদে-বেদেনীর সাপ খেলা, বদন খেলা, বউচি খেলা, লাঠি খেলা, নাগরদোলাসহ গ্রামীণ ঐতিহ্য প্রদর্শিত হয়।

বিকেলে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন চিত্র নায়িকা অপু বিশ্বাস। তিনি অনুষ্ঠানে আগত ১০ হাজার জামাইকে অভিবাদন জানান।

মাত্রাই ইউনিয়নের নিমন্ত্রিত ১০ হাজার মেয়ে ও জামাই বৈশাখের দাওয়াত পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। একই ইউনিয়নের গাড়ইল গ্রামের স্থানীয় জামাতা ফরিদ আহম্মেদ, পার্শ্ববর্তী আহম্মেদাবাদ ইউনিয়নের বোরাই গ্রামের বাসিন্দা ও মাত্রাই ইউনিয়নের শালগুন গ্রামের আব্দুল গনির জামাতা সুজাউল ইসলাম, গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার বাসিন্দা ও মাত্রাই ইউনিয়নের শিশ সমুদ্দুর গ্রামের জামাতা আব্দুস সালাম, একই গ্রামের অপর জামাতা কালাই পৌরসভার পাঁচশিরা এলাকার বাসিন্দা ফারুখ হোসেনসহ অনেক জামাতা জানান, দেশের মধ্যে এমন আয়োজন হয়েছে বলে তাদের জানা নাই। প্রীতিভোজ ছাড়াও হালের শীর্ষ চিত্র নায়িকা অপু বিশ্বাস তাদের অভিবাদন জানানোয় মুগ্ধ জামাইরা।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেক জামাই অভিযোগ করেন, বিয়ের পর অনেকেই শ্বশুর বাড়িতে তেমন আদর পাননি। আজ তাদের প্রতীকী শ্বশুর ইউপি চেয়ারম্যান যেভাবে তাদের আপ্যায়িত করছেন তা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।

বগুড়া সদরের আবু জাফর ও সৌদি প্রবাসী আব্দুল হাকিমসহ অনেক জামাই বলেন, মাত্রাই ইউনিয়নের চেয়ারম্যান আমাদের দাওয়াত কার্ড দিয়ে আমন্ত্রণ জানান। আমরা ১০ হাজার জামাই একত্রিত হতে পেরে আনন্দিত। মনে হচ্ছে আমরা অনেকগুলো ভায়রা ভাই একত্রিত হলাম।

মাত্রাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ ন ম শওকত হাবিব তালুকদার লজিক বলেন, বাঙালি সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে মানুষ দিন দিন স্বার্থপর হচ্ছে। পরস্পরের মধ্যে বন্ধন তৈরি করতেই এই আয়োজন। এমন আয়োজনের মাধ্যমে একদিকে পারিবারিক সম্পর্ক উন্নয়ন হয়, অন্যদিকে সামাজিকভাবে শান্তি-শৃঙ্খলা বজায় রাখাও সম্ভব।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর