,

একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে : কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘দেশবিরোধী একটি চক্র এখনও ষড়যন্ত্র করছে।নতুন বছরে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী এসব অশুভশক্তি ও চক্রকে প্রতিহত করা হবে।

রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কে আজ শনিবার মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘বাঙালি জাতির বীরত্বগাথা ইতিহাস যেমন রয়েছে, তেমনি রয়েছে বিশ্বাসঘাতকের ইতিহাসও। বিশ্বাসঘাতক চক্র বারবার বাঙালির বীরত্বগাথার ইতিহাস কেড়ে নিতে চেয়েছে। এখনও একটি চক্র বীরত্বগাথার ইতিহাস মুছে ফেলার ষড়যন্ত্র করছে। তাদের প্রতিরোধ করতে হবে। নতুন বছরে যেন কোনও অশুভশক্তি ষড়যন্ত্র করতে না পারে, সে লক্ষ্যে সবাইকে সতর্ক থাকতে হবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘তারুণ্যের যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। আমাদের বিশ্বাস তারুণ্য সাম্প্রদায়িক অশুভশক্তির মোকাবিলা করে বিপন্ন মানবতার প্রতীক বাঙালির বিশ্বাসের ঠিকানা জননেত্রী শেখ হাসিনাকে আগামী নির্বাচনে বিজয় এনে দিয়ে অসাম্প্রদায়িক চেতনায় দেশকে এগিয়ে নিয়ে যাবে।’

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর