,

বিনিয়োগ বাড়াতে সুদের হার কমাতে হবে : প্রধানমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : সুদের হার কমাতে ব্যাংক মালিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ব্যাংকের সুদের হার কমাতে হবে। সিঙ্গেল ডিজিটে আনতে হবে। না হলে বিনিয়োগ সম্ভব নয়।

শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএবি) সদস্যদের উদ্দেশে এ কথা বলেন শেখ হাসিনা।

ব্যাংকারদের তিনি বলেন, আমরা আপনাদের উত্থাপিত সব সমস্যার সমাধান করেছি, এখন আপনাদের অঙ্গীকার পূরণ করতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, সুদের হার সিঙ্গেল ডিজিটে নামিয়ে আনলে আপনারা লাভবান হবেন, এতে জনগণ ব্যাংকগুলোর সঙ্গে কাজ করতে অধিক আগ্রহী হবে। তিনি বলেন, সুদের হার না কমালে দেশে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি পাবে না এবং কর্মসংস্থান তৈরি হবে না।

অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ১৬৩ কোটি অনুদান দেয়া হয়। এ সময় বিএবির সভাপতি নজরুল ইসলাম মজুমদার, সহসভাপতি এম শহিদুল আহসান ও আরাস্তু খানসহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন ।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলায় গুরুতর আহত এবং নিহতদের পরিবারের ১৪৪ জন সদস্যের কাছে আর্থিক সহায়তার চেক হস্তান্তর করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর