,

কাটার মাস্টারের প্রশংসায় রোহিত শর্মা

news-image

স্পোর্টস ডেস্ক : কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের নান্দনিক পারফরম্যান্সেও শেষমেষ কাজ হলো না। উত্তেজনাকর গতকালের ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সকে ১ উইকেটে হারিয়ে জয় পায় সাকিবের হায়দরাবাদ।

কিন্তু ম্যাচ হারলেও মোস্তাফিজদের বোলিংয়ের দারুণ প্রশংসা করেছেন অধিনায়ক রোহিত শর্মা। বললেন অসাধারণ বোলিং করেছেন মোস্তাফিজরা। ম্যাচ শেষে মুম্বাই অধিনায়ক বলেন, সত্যিই অসাধারণ একটি ম্যাচ ছিল। আমরা উপভোগ করেছি। আসলে আমাদের ব্যাটসম্যানরা ভালো করতে পারেনি। লড়াইয়ের জন্য রানটা যথেষ্ঠ ছিল না। কিন্তু বোলাররা অসাধারণ বোলিং করেছে। তরুণরা দুর্দান্ত খেলছে। আমাদের অনেক দূর যেতে হবে।

জয়ের জন্য যখন হায়দরাবাদের ১২ বলে প্রয়োজন ১২ রান ঠিক সেই সময় অসাধারণ এক ওভারে মাত্র এক রান দিয়ে মুস্তাফিজুর রহমান। নিলেন দুটি মূল্যবান উইকেট। কিন্তু সেই জাদুকরী বোলিংয়েও শেষ রক্ষা হলো না মুম্বাইয়ের। শেষ বলের নাটকীয়তায় শেষ হাসি সানরাইজার্স হায়দরাবাদের।

মুস্তাফিজের সাফল্য তাতে খুব একটা ম্লান হচ্ছে না। ৪ ওভারে ২৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। সাকিব তুলনায় ছিলেন বিবর্ণ। ৪ ওভারে ৩৪ রানে নিয়েছেন ১ উইকেট। ব্যাট হাতে সুযোগ ছিল দলকে জিতিয়ে ফেরার, ছিল না চাপ। তবে আউট হয়ে গেছেন ১২ বলে ১২ রানে।

এই হার নিয়ে সাকিবের দল জিতল টানা দুই ম্যাচ, মুস্তাফিজের দল হারল টানা দুটি।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর