,

সরকারি ব্যাংকগুলোতে খেলাপি ঋণ ৫৫ হাজার কোটি টাকা

news-image

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত বিভিন্ন সরকারি ব্যাংকগুলোতে ব্যক্তি ও প্রতিষ্ঠানখাতে খেলাপি ঋণের পরিমাণ ৫৫ হাজার ৯৩ কোটি ৩৩ লাখ টাকা।

তিনি বলেন, ‘ব্যাংকিং খাতে খেলাপী ঋণ আদায় পরিস্থিতি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে সরকার খেলাপী গ্রাহক সনাক্তকরণ এবং তাদেরকে আইনের আওতায় আনার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে সরকার অর্থ ঋণ আদালত আইনও প্রণয়ন করেছে। ওই আইনের আওতায় খেলাপী ঋণ আদায়ের লক্ষ্যে খেলাপী গ্রাহকদের বিরুদ্ধে মামলা করা হচ্ছে।’

বৃহস্পতিবার জাতীয় সংসদে তরিকত ফেডারেশনের সংসদ সদস্য এম এ আউয়ালের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে সংসদ সদস্য এম এ আউয়াল এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন।

খেলাপী ঋণ আদায়ের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ ব্যাংকের গৃহীত পদক্ষেপের কথা তুলে ধরে অর্থমন্ত্রী জানান, প্রতি ত্রৈমাসিক ভিত্তিতে শ্রেণিকৃত ঋণ স্থিতি, শ্রেণিকৃত ঋণের বিপরীতে আদায় পরিস্থিতি, ঋণ অবলোপন, প্রভিশন সংরক্ষণ ও নতুন ঋণ আদায় বিষয়ে একটি বিস্তারিত প্রতিবেদন ব্যাংকের বোর্ড সভায় উপস্থাপন করতে হবে। ঋণ আদায় ইউনিটকে শক্তিশালী করতে হবে। পাশাপাশি মাঠ এবং শাখা পর্যায়ে ঋণ আদায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতে হবে। এ লক্ষ্যমাত্রা অর্জন করতে পারলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কার বা ইনসেনটিভ প্রদান করতে হবে; ব্যর্থতায় যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

তিনি জানান, খেলাপী ঋণ আদায়ে শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ আদায়ে দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে অভিজ্ঞ আইনজীবী নিয়োগ করতে হবে এবং মামলাগুলোর যথাযথ তদবির করতে হবে। সরকার কর্তৃক প্রণীত বিভিন্ন আইনের পাশাপাশি উপযুক্ত নির্দেশনাসমূহ খেলাপী ঋণ আদায়ে কার্যকর ভূমিকা রাখবে মর্মে আশা করা যাচ্ছে।

সরকার দলীয় সংসদ সদস্য মামুনুর রশীদ কিরনের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ব্যাংকিং সেক্টরে সকল প্রকার প্রযুক্তি বিভ্রাটমুক্ত রাখতে বাংলাদেশ ব্যাংক তথা সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণে সচেষ্ট রয়েছে। দেশের আন্তঃব্যাংকিং লেনদেন পদ্ধতি আধুনিকায়নে বর্তমান সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছে; যার মধ্যে দেশে অটোমেটেড চেক ক্লিয়ারিং ব্যবস্থা বাস্তবায়ন অন্যতম।

তিনি জানান, অটোমেটেড ক্লিয়ারিং ব্যবস্থার পাশাপাশি দেশে কার্ড ভিত্তিক লেনদেন সম্প্রসারণের জন্য ২০১২ সাল হতে দেশে চালু করা হয়েছে ন্যাশনাল পেমেন্ট স্যুইচ বাংলাদেশ বা এনপিএসবি। এ ব্যবস্থার আওতায় আন্তঃব্যাংক বিভিন্ন লেনদেনগুলো সম্পাদিত হচ্ছে যার মাধ্যমে গ্রাহক তাৎক্ষণিকভাবে লেনদেন করতে সক্ষম। এছাড়া ছোট অংকের আর্থিক লেনদেন সম্পাদনের জন্য চালু করা হয়েছে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস বা মোবাইল ব্যাংকিং, যা তাৎক্ষণিকভাবে লেনদেন করতে সক্ষম।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর