,

শ্রীলঙ্কায় ৬ মন্ত্রীর পদত্যাগ

news-image

বৃহস্পতিবার শ্রীলঙ্কায় জোট সরকারের ছয় মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার কাছে তারা পদত্যাগ পত্র জমা দিয়ে জানান, জোট সরকারের সাথে কাজ অব্যাহত রাখতে তারা অপারগ। পদত্যাগ করা এ ছয় মন্ত্রী শ্রীলঙ্কার ফ্রিডম পার্টির (এসএলএফপি) সদস্য।

পদত্যাগ করা মন্ত্রীরা হলেন-ক্রীড়ামন্ত্রী দয়াসিরি জয়াসিকারা, সামাজিক ক্ষমতায়ন ও কল্যাণ বিষয়ক মন্ত্রী এস.বি. দিসানায়েক, দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা, শ্রমমন্ত্রী জন সানাভিরত্ন, বিজ্ঞান, প্রযুক্তি ও গবেষণা বিষয়ক মন্ত্রী সুসিল প্রিমাজয়ানথা এবং দক্ষতা উন্নয়ন ও কারিগরি প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রী চন্দিমা উইরাকোদি।

পদত্যাগ করা দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক মন্ত্রী অনুড়া প্রিয়াদর্শনা ইয়াপা জানান, এই ছয় মন্ত্রী পদত্যাগের মধ্য দিয়ে এসএলএফপি দলের মোট ১৬ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী তাদের পদ থেকে সরে দাঁড়ালেন।

প্রসঙ্গত, ক্ষমতাসীন ইউনাইটেড ন্যাশনাল পার্টির পাশাপাশি এ জোট সরকারের একটি অংশীদার দল এসএলএফপি। ইউনাইটেড ন্যাশনাল পার্টির নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহে।

সূত্র: সিনহুয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর