,

সিরীয় সংকট: ট্রাম্প-এরদোগান ফোনালাপ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগানের টেলিফোন-সংলাপ হয়েছে। সিরীয় সংকট নিয়ে তাদের মধ্যে বুধবার রাতে আলোচনা হয়। তুরস্কের প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তুর্কি প্রেসিডেন্ট কার্যালয়ের কর্মকর্তারা জানান, ডোনাল্ড ট্রাম্প ও এরদোগান সিরিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন।

এদিকে, দুই প্রেসিডেন্টের মধ্যে ফোনালাপের বিষয়টি হোয়াইট হাউস পরে নিশ্চিত করেছে।

হোয়াইট হাউসের বিবৃতিতে জানানো হয়েছে, দুই নেতা সিরিয়ার চলমান সংকট নিয়ে আলোচনা করেছেন। তারা সিরীয় পরিস্থিতি নিয়ে আরো নিবিড়ভাবে কাজ করার বিষয়ে রাজি হয়েছেন।

প্রসঙ্গত, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে সহায়তা করায় সম্প্রতি রাশিয়াকে সতর্ক করেন ট্রাম্প। এই পরিপ্রেক্ষিতে ট্রাম্প-এরদোগানের ফোনালাপ বিশেষ গুরুত্ব বহন করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: এএফপি

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান