,

‘জিরো’তে নববধূর সাজে ক্যাটরিনা

news-image

ক্যাটরিনা কাইফের নতুন ছবি নিয়ে ভক্তদের কৌতুহল, কার জন্য তার এই নববধূর সাজ?

আনন্দ এল রাই পরিচালিত নতুন ছবি ‘জিরো’র সেট থেকে নববধূর সাজে ক্যাটরিনা কাইফ নিজের একটি ছবি শেয়ার করেছেন তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে। ছবিটি প্রকাশের পরেই অভিনেত্রীর ভক্তদের মধ্যে কৌতুহল তৈরি হয়েছে ।

শাহরুখ খানের সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জিরো’ সিনেমার একটি ছবি মঙ্গলবার শুটিং চলাকালীন ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।

তারপর ক্যাটরিনা নিজেই তার ইন্সটাগ্রামে শেয়ার করেন অন্য একটি ছবি। ক্যাপশনে তিনি লিখেছেন,“আজ ‘জিরো’র জন্য।ছবিটি তুলেছেন আনন্দ এল রাই।”

 

ছবিতে দেখা যায়, বাঙালি বধূর সাজে লাল-সোনালি কাঞ্জিভরম শাড়ি আর সোনার অলংকার পরে রয়েছেন এই বলিউড অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস জানায়, আনন্দ এল রাই পরিচালিত ‘জিরো’ সিনেমার শুটিংয়ে ক্যাটরিনাকে এই সাজেই দেখা যাবে।

এই ছবিতে ক্যাটরিনা একজন অভিনেত্রীর ভূমিকাতেই অভিনয় করছেন। চরিত্রটি মদ্যপানে আসক্ত। অভয় দেওল তার প্রেমিকের চরিত্রে অভিনয় করছেন। সিনেমায় অভয় ক্যাটরিনাকে বিয়ের দিনই সকালে ছেড়ে চলে যায়।

 

‘জিরো’তে ক্যাটরিনা ছাড়াও রয়েছেন আনুশকা শর্মা । তিনি এক বিজ্ঞানীর ভূমিকায় অভিনয় করছেন ।

এই ছবিতে শাহরুখ খানকে এক বিশেষ বামন চরিত্রে দেখা যাবে ।

এর আগে ‘যব তক হ্যায় জান’-এও শাহরুখ খানের সঙ্গে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ। ওই সিনেমাতেও শাহরুখ খান এবং ক্যাটরিনা কাইফের বিপরীতে ছিলেন আনুশকা শর্মা।

সম্প্রতি শাহরুখ খান মজা করে ক্যাটরিনাকে তার ‘মিডিয়া ম্যানেজার’ হিসেবে উল্লেখ করে বলেছেন, “ক্যাট সব বিষয়েই মজা করতে পারে।‘জিরো’ কারিগরি দিকে এবং আবেগের দিক থেকেও একটি কঠিন একটি সিনেমা ।

সেই কারণেই এরকম একজনকে প্রয়োজন, যিনি সিনেমার সেটে মজার পরিবেশ তৈরি করতে পারেন ।ক্যাট খুব সুন্দরভাবে সেটা করতে পারে।”

পরিচালক আনন্দ এল রাই বলেন, “সমাজে কোনো মানুষই পূর্ণ নয়। এই অপূর্ণতার এক সৌন্দর্য আছে । সেখান থেকেই আমরা সবাই ‘জিরো’ ।”

২১ডিসেম্বর ২০১৮তে ছবিটি মুক্তির কথা ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে