,

প্রধানমন্ত্রীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ছাত্রলীগের আনন্দ মিছিল

news-image

প্রধানমন্ত্রী কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে কয়েকশ নেতা-কর্মী ঢাবি ক্যাম্পাসে এ আনন্দ মিছিলে অংশ নেন।

এসময় তারা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ‘শেখ হাসিনা শেখ হাসিনা’ স্লোগান দিতে থাকেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। বারবার আন্দোলনের নামে জনগণের ভোগান্তি এড়াতে সংস্কারের চেয়ে এটা বাতিল হলেই ভালো। বুধবার জাতীয় সংসদে আওয়ামী লীগ দলীয় সদস্য জাহাঙ্গীর কবির নানকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

উল্লেখ্য, কোটা সংস্কারের দাবিতে গত রোববার থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই দিন দুপুরে পূর্বঘোঘিত গণপদযাত্রা শেষে শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীরা। পরে রাত ৮টার দিকে তাদের ওপর পুলিশ চড়াও হলে সংঘর্ষ হয়। ওই ঘটনায় দুই শতাধিক শিক্ষার্থী ও চাকরিপ্রার্থী আহত হন। এরপর থেকে আন্দোলন অব্যাহত রাখেন শিক্ষার্থীরা। তারা পাঁচ দফা দাবিতে আন্দোলন শুরু করেন। একই সাথে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ ব্যাপারে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত তারা আন্দোলন ছেড়ে রাজপথ ত্যাগ করবেন না বলে জানিয়েছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর