,

ইনজুরিতে জাতীয় দলের ছয় ক্রিকেটার

news-image

বাংলাদেশ ক্রিকেট দলে একসঙ্গে চোটের আঁচড় লেগেছে। একের পরে এক ক্রিকেটারের ইনজুরির খবর আসছে সামনে। তামিম ইকবালের ইনজুরি দিয়ে শুরু। এরপর চোটের খবর এসেছে তাসকিন আহমেদ এবং মোসাদ্দেকের। রুবেল হোসেন জানিয়েছেন জ্বরে আক্রান্ত হয়েছেন তিনি। তাদের পরে আরো দুই ক্রিকেটারের চোটের খবর পেল বাংলাদেশ ক্রিকেট দল।

আজ থেকে শুরু হওয়া বিসিএলে চোট, বিদেশি লিগ এবং ব্যক্তিগত কারণ মিলিয়ে জাতীয় দলের প্রায় ১০-১১ জন ক্রিকেটার খেলতে পারছেন না। এদের মধ্যে অতি সম্প্রতি চোটের থাবা বিসিএল থেকে কেড়ে নিয়েছে নাসির হোসেন এবং মেহেদী মিরাজকে। নাসিরের চোট থেকে জানা গেছে তিনি ছয় মাসের মধ্যে মাঠে ফিরতে পারবেন না। এদিকে মেহেদী মিরাজও গুরুতর চোটে পড়েছেন।

মেহেদীর চোট অনেকটা তার বন্ধু মুস্তাফিজের মতো। কাঁধের চোটে পড়েছেন এই ডানহাতি স্পিন অলরাউন্ডার। তার চোট সারতেও সময় লাগবে। প্রথমে চোট বিবেচনা করে দেখা হবে তিনি অস্ত্রপচার ছাড়া সেরে ওঠেন কিনা। যদি না ওঠেন তবে যেতে হবে ছুরির নিচে।

এছাড়া আইপিএল খেলার কারণে বিসিএল খেলছেন না সাকিব আল হাসান এবং মুস্তাফিজুর রহমান। ব্যক্তিগত কারণে বিসিএলে নেই ইমরুল কাসেয় এবং মমিনুল ইসলাম। তারা দু’জন উমরাহ পালন করতে যাওয়ায় খেলার বাইরে আছেন। সাদা পোশাকের ক্রিকেটে না খেলায় বিসিএল খেলছেন না মাশরাফি মুর্তজা। তবে তিনি ফিটনেসের কারণে পঞ্চম রাউন্ডের দুই-একটা ম্যাচ খেলতে পারেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর