,

২০১৮ সালের এশিয়া কাপের ভেন্যু সংযুক্ত আরব আমিরাতে

news-image

আবারও বদলালো ২০১৮ সালের এশিয়া কাপের ভেন্যু। টুর্নামেন্টটির এবারের আসর অনুষ্ঠিত হবে সংযুক্ত আরব আমিরাতে। মঙ্গলবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সাধারণ সভা শেষে এ তথ্য জানিয়েছেন সংস্থাটির প্রধান নাজাম শেঠি। সেপ্টেম্বরের ১৩ থেকে ২৮ তারিখের মধ্যে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টটি প্রথমে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এ বছরের এপ্রিলে। পাকিস্তান ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে। কিন্তু ভারতের আপত্তির মুখে সেটি চলে যায় ডিসেম্বরে, ভারতে। মূলত ভারত ও পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের কারণেই ভেন্যু নির্বাচন নিয়ে সমস্যা দেখা দিয়েছে। তাই ভেন্যু হিসেবে আমিরাতকে নির্বাচনের ব্যাখা দিতে গিয়ে শেঠি বলেছেন, ‘রাজনৈতিক সমস্যা অনুধাবন করে এসিসি এটাকেই (ভেন্যু পরিবর্তন) ভালো উপায় বলে মনে করছে।’

এ আসরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান, ভারত ও আফগানিস্তানের পাশাপাশি প্লে অফ থেকে একটি দল অংশ নেবে। প্লে অফ খেলবে সংযুক্ত আরব আমিরাত, হংকং, নেপাল, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও ওমান।

এশিয়া কাপের প্রথম ১২টি আসর ওয়ানডে সংস্করণে অনুষ্ঠিত হয়েছিল। ২০১৬ সালের ১৩তম আসরটি প্রথম টি-টুয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হয়। ওই আসরে বাংলাদেশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার টুর্নামেন্টে ১৪তম আসর অনুষ্ঠিত হবে।

সূত্র : ক্রিকেইনফো।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর