,

পুলিশ অফিসার হয়ে ফিরছেন ঋতুপর্ণা

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার এক সময়ের সুপারহিট নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে বর্তমানে তার ক্যারিয়ার পড়তির দিকে। তারপরও হাল ছাড়েননি। লেগে রয়েছেন অভিনয়ের সঙ্গেই। এই অভিনয়ের খাতিরে রূপালী পর্দায় বহু বেশেই ধরা দিয়েছেন তিনি। কখনো প্রেমিকা, কখনো বা স্ত্রী। এমনকী, যৌনকর্মীর চরিত্রেও দেখা গেছে তাকে। তারই ধারাবাহিকতায় এবার তিনি পর্দায় আসছেন জাদরেল পুলিশ অফিসার হয়ে।

ঋতুপর্ণা অভিনীত আসন্ন ছবি ‘দয়ামন্তী। ছবির নাম ভূমিকায় দেখা যাবে তাকে। যেখানে দয়ামন্তী একজন কড়া পুলিশ অফিসার। যার উপস্থিতি নজর কাড়ে। বাইক রেসিংয়েও তিনি যে কাউকে টেক্কা দিতে পারেন। ঋতুপর্ণার এই ‘দয়ামন্ত’ ছবিটি পরিচালনা করছেন অর্ণব রিঙ্গো বন্দ্যোপাধ্যায়।

ছবির কাহিনিতে দেখা যাবে, একটি ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া যায় এক দম্পতিকে। এই কেসটার দায়িত্ব নেন দয়ামন্তী। কারণ, এই কেসে তিনি তার অতীত জীবনের প্রতিচ্ছবি দেখতে পান। সে সময়েই দয়ামন্তী খুঁজে পান এক অটিস্টিক শিশুকে। অন্যদিকে, খুনের তদন্ত করতে গিয়ে পায়ের তলার মাটি সরে যায় তার। এই পরিস্থিতে সে বাচ্চাটিকে রক্ষা করবে, নাকি দম্পতি খুনের আসল রহস্য উদঘাটন করবে, সেটা নিয়েই পড়ে যান ঘোর সংকটে। বাকিটা পর্দায়।

আপাতত জানিয়ে রাখি, ঋতুপর্ণা ছাড়াও ‘দয়ামন্তী’ ছবির বিভিন্ন চরিত্রে দেখা যাবে ব্রাত্য বসু, কৌশিক সেন, শতফ ফিগার, সায়ন্তনী সেনগুপ্ত ও আনন্দ ঘোষের মতো নামি অভিনেতাদের। যদিও ছবিতে ঋতুপর্ণার চরিত্রের নাম দয়ামন্তী সিনহা, কিন্তু দর্শক যে আইপিএস অফিসার দয়ামন্তী সেনকে(ঋতুপর্ণা) খুঁজবেন, সেটা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর