,

ফের কলকাতার ছবিতে ঢাকার অরিন

news-image

বিনোদন প্রতিবেদক : কলকাতার ছবিতে ফের অভিনয় করছেন ঢাকাই ছবির এ প্রজন্মের নায়িকা অরিন। ‘গ্ল্যামার’ খ্যাত পরিচালক মহুয়া চক্রবর্তীর নতুন ছবি ‘আমার ভয়’-এ তাকে দেখা যাবে। চারটি মেয়ের গল্প নিয়ে ছবিটির কাহিনি। আর চার মেয়ের একটিতে অভিনয় করছেন অরিন। ছবির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্ত। এছাড়াও রয়েছেন মোনালি দে, দেবাশীষ, শান্তিলাল ও মৌসুমী।

সোমবার থেকে কলকাতায় এ ছবির শুটিং করছেন অরিন। ‘আমার ভয়’ ছবিতে অরিনের চরিত্রের নাম এনা। ছবিটি নিয়ে তিনি বলেন, ‘ভয় বা ফোবিয়া নিয়ে আগেও অনেক কাজ হয়েছে। এই ছবির ঘটনা কাল্পনিক। আর ফোবিয়া কেনো হয়, তার উৎস কী এবং সেটার শেষ কোথায় তা নিয়েই ছবির কাহিনি।’

অরিন, ‘অপরাজেয়’ ছবির মাধ্যমে টালিউডের ছবিতে নাম লেখান। তার বিপরীতে ছিলেন কলকাতার শায়ান। এরই মধ্যে ছবিটির শুটিং শেষ হয়েছে। পরিচালনা করেছেন নেহাল দত্ত। ছবিতে আরও অভিনয় করেছেন রঞ্জিত মল্লিক, লাবণী সরকার।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর