,

দ্রততম মানব-মানবী হলেন আকানি-মিশেল লি

news-image

স্পোর্টস ডেস্ক : আজ অনুষ্ঠিত হল কমনওয়েলথ গেমসের সবচেয়ে আকর্ষনীয় ইভেন্ট পুরুষ ও নারী বিভাগের ১০০ মিটার ইভেন্ট। ইভেন্টে সবার আগে দূরত্ব অতিক্রম করে আসরের দ্রুততম মানবের মুকুট মাথায় পরেছেন দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টার আকানি সিম্বনি। আর দ্রুততম মানবীর মুকুট পড়েছেন ত্রিনিদাদ এন্ড টোবাগোর মিশেল লি আইছে।

উসাইন বোল্টের অনুশীলনের সঙ্গী জ্যামাইকান তারকা ইয়োহান ব্লেককে ঘিরে সবার জল্পনা কল্পনা দেখা গেলেও তাকে পাত্তাই দেননি দক্ষিণ আফ্রিকান স্প্রিন্টাররা। দর্শক ঠাসা গোল্ডকোস্টের কারারা স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় দক্ষিণ আফ্রিকার সিম্বনি ১০.০৩ সেকেন্ডে দৌঁড় শেষ করে জয় করেন স্বর্ণপদক। তার স্বদেশী ব্রুন টিয়েস হ্যারিস ১০.১৭ সেকেন্ডে দৌঁড় শেষ করে জিতেন রূপার পদক।জ্যামাইকান স্প্রিন্টার ইয়োহান ব্লেক ১০.১৯ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় হন। ফলে গলায় পড়তে হয় ব্রোঞ্জ পদক।

একই ভেন্যুতে অনুষ্ঠিত নারীদের ১০০ মিটার স্প্রিন্টে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোর মিশেল লি আইছে ১১.১৪ সেকেন্ড সময়ে জিতে নেন স্বর্ণপদক। জ্যামাইকার ক্রিস্টিনা উইলিয়ামস ১১.২১ সেকেন্ড সময় নিয়ে পান রৌপ্য এবং স্বদেশী গায়োন ইভান্স ১১.২২ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জপদক লাভ করেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর