,

গাজীপুরে হাসান, খুলনায় মঞ্জু বিএনপির মেয়র প্রার্থী

news-image

গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে হাসান উদ্দিন সরকার ও খুলনায় নজরুল ইসলাম মঞ্জুর নাম ঘোষণা করেছে বিএনপি।

সোমবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীর সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে দলের মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়। দুই মহানগরের ১০ জন মনোনয়নপত্র সংগ্রহ করলেও বিএনপির মনোনয়ন বোর্ডের সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ৯ জন। তাদের মধ্য থেকে চূড়ান্ত প্রার্থী বাছাই করা হয়।

খুলনা সিটিতে মেয়র পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন, বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান মনি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মনা।

গাজীপুর সিটি কর্পোরেশনে মেয়র পদে মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র মান্নানের ছেলে এম মনজুরুল করীম, গাজীপুর জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।

তাদের মধ্যে এম মনজরুল করীম দেশের বাইরে থাকায় তিনি সাক্ষাৎকারে আসতে পারেননি বলে দলীয় সূত্রে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী