,

সরকারের আশ্বাসে আগামী ৭ মে পর্যন্ত কোটা সংস্কার আন্দোলন স্থগিত (ভিডিও)

news-image

কোটাব্যবস্থা সংস্কারের আন্দোলন আগামী এক মাসের জন্য স্থগিত করা হয়েছে। মে মাসের ৭ তারিখ পর্যপ্ত এ আন্দোলন স্থগিত রাখার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার বিকালে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের সাথে সচিবালেয়ে বৈঠক শেষে ওবায়দুল কাদের এতথ্য জানান।

কাদের বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছেন। কোটার বিষয়টি নিয়ে আলোচনা করা জন্য। এই এক মাসের মধ্যে কোটা সংস্কারের বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হবে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়ে সেতু মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকে বসেন আন্দোলনকারীদের ২০ সদস্যের প্রতিনিধিদল।

বৈঠক শেষে হাসান আল মামুন জানান, মে মাসের প্রথম সপ্তাহের মধ্যে কোটা সংস্কার করা হবে-এমন আশ্বাসে আপাতত আন্দোলন স্থগিত করছেন তাঁরা। একইসঙ্গে গ্রেপ্তার করা শিক্ষার্থীদের মুক্তি দেওয়া হবে এবং সরকারের পক্ষ থেকে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হবে বলেও তাঁদের আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান আন্দোলনকারীদের এই আহ্বায়ক।

বৈঠকে আওয়ামী লীগের প্রতিনিধি দলে ছিলেন – দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য এস এম কামাল হোসেন এবং উপদপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এ ছাড়া ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ বেশ কয়েকজন পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

আমাদের সময়.কম

 

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর