,

ভারতের হিমাচলে বাড়ি ফেরার পথে শিক্ষক-শিক্ষার্থীসহ নিহত ২৯

news-image

ভারতের হিমাচল প্রদেশের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে কমপক্ষে ২৯ জন, যার মধ্যে ২৬ জনই স্কুল শিক্ষার্থী। সোমবার রাজ্যটির কাংরা জেলার নুরপুর-চাম্বা জাতীয় সড়কের ওপর গুরচল গ্রামের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় শত ফুট নিচে পড়ে যায় শিক্ষার্থী বোঝাই একটি স্কুল বাস।

ওয়াজির রাম সিং পাঠানিয়া মেমোরিয়াল পাবলিক স্কুলের ওই স্কুল বাসটিতে ৪৫ জন শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির পর এদিন বিকালে তারা প্রত্যেকেই বাড়ির দিকে ফিরছিল। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বাসটির চালকের, মারা গিয়েছে স্কুলটির দুই জন শিক্ষক-ও। নিহত শিক্ষার্থীদের সকলের বয়স ১০ বছরের মধ্যে।

দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা প্রথমে উদ্ধার কাজে হাত লাগায়, এরপর ঘটনাস্থলে এসে পৌঁছায় স্থানীয় স্বেচ্ছাসেবক, ফায়ার সার্ভিসের গাড়ি, দুর্যোগ মোকাবিলা, অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের একটি দল।

সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) আবিদ হুসেন জানিয়েছেন, স্থানীয় বাসিন্দা, স্বেচ্ছাসেবক ও পুলিশের সহায়তায় ২০টি লাশ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকজনের মৃত্যু হয়ে থাকতে পারে। আহতদের স্থানীয় হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

দুর্ঘটনার উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে হিমাচল প্রদেশ রাজ্য সরকার। দুর্ঘটনায় নিহতদের পরিবার পিছু ৫ লাখ রুপি আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয় রাম ঠাকুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর