,

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকায় তৃতীয় শ্রেণীর স্কুল ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনাটি গত শনিবার ঘটলেও ঘাটুরা এলাকায় রবিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। সে ওই এলাকার আইয়ুব আলীর ছেলে। শিশুটি ঘাটুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র। পরিবারের অভিযোগ, শিশুটি স্থানীয় বিদ্যালয়ে যাওয়ার পথে হৃদয় মিয়া নামের এক যুবক রাস্তা থেকে ডেকে তাকে কৌশলে নির্জন জায়গায় নিয়ে বলাৎকার করে।

এ সময় শিশুটির আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হৃদয় পালিয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শিশুটি বর্তমানে জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, শিশুটির চিকিৎসা চলছে। ডাক্তারী পরীক্ষা-নিরীক্ষা শেষে বলাৎকারের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নবীর হোসেন জানান, পুলিশ বিষয়টি তদন্ত করছে। পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর