,

ট্রাম্প প্রশাসনের আরও এক কর্মকর্তার পদত্যাগ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রশাসনে আবারও পদত্যাগের ঘটনা ঘটেছে। এবার পদত্যাগ করেছেন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র মাইকেল অ্যান্টন। জাতীয় নিরাপত্তা পরিষদ ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির কর্মকর্তাদের পদত্যাগে যখন ট্রাম্প প্রশাসন খানিকটা অস্থির তখন মাইকেল অ্যান্টন তার পদ থেকে সরে দাঁড়ালেন। খবর পার্সটুডে, গার্ডিয়ানের।

আজ সোমবার ট্রাম্প প্রশাসনের তৃতীয় জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেয়ার কথা রয়েছে। এর একদিন আগে অ্যান্টন তার পদ থেকে সরে দাঁড়ালেন।

হোয়াইট হাউজের প্রেস সচিব সারাহ স্যান্ডার্স বলেছেন, অ্যান্টন সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের অধীনে কাজ করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশাসন থেকে সদ্য পদত্যাগী এই কর্মকর্তা ব্লাকরক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন।

তিনি বলেন, আমি যেসব ব্যক্তির সঙ্গে কাজ করেছি তার মধ্যে মাইকেল অ্যান্টন ছিলেন অন্যতম স্মার্ট ও বুদ্ধিমান ব্যক্তি।

খুব সম্প্রতি জাতীয় নিরাপত্তা পরিষদের উপদেষ্টা এইচ আর ম্যাকমাস্টার পদত্যাগ করেছেন। কাছাকাছি সময়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে বরখাস্ত করেন ট্রাম্প।

জানা গেছে, মাইকেল অ্যান্টন হিলসডেইল কলেজের কিরবি সেন্টারে লেখক ও প্রভাষক হিসেবে যোগ দিতে পারেন। গত প্রেসিডেন্ট নির্বাচনের সময় অ্যান্টন ছিলেন ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার গুরুত্বপূর্ণ ব্যক্তি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর