,

কোটা সংস্কার দাবিতে ২ শতাধিক শিক্ষার্থী আহত

news-image

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের শাহবাগ থেকে তুলে দেওয়ার পর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষে ১০ পুলিশসহ ২ শতাধিক শিক্ষার্থী আহত হয়। ভাঙচুর করে আগুন দেয়া হয় উপাচার্যের বাসভবনে। এদিকে সরকারের পক্ষ থেকে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানানো হলেও এ বিষয়ে তাদের সাড়া মেলেনি।

কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষের পর পরিস্থিতি উত্তপ্ত রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।

রাতভর থেমে থেমে সংঘর্ষের পর ভোরে দোয়েল চত্বর এলকায় মুখোমুখি অবস্থান নেয় পুলিশ ও শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের এই অবস্থান মূলত ক্যাম্পাস থেকে পুলিশ প্রত্যাহারের দাবিতে। এ সময় দুপক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

এদিকে রাত ১২টার দিকে হঠাৎ করেই একদল মুখোশধারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে হামলা চালায়। তারা বাসভবনের বিভিন্ন কক্ষে ঢুকে ভাঙচুর করে এবং আসবাবপত্র ও ভবনর সামনে রাখা গাড়িতে আগুন দেয়। এ হামলা তৃতীয় কোন পক্ষের কারসাজি বলে ধারণা উপাচার্যের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেন, যারা এই বাড়িতে হামলা চালিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষার্থী হবে না। তারা সন্ত্রাস।

এর আগে শাহবাগে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ারশেল ছুড়লে রাত ৮টা থেকে সংঘর্ষ ছড়িয়ে পড়ে পুরো বিশ্ববিদ্যালয় এলাকায়। রাত বাড়ার সাথে সাথে শাহবাগ ও বিশ্ববিদ্যালয় এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।

রাত পৌনে ১২টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুলিশ ঢোকার প্রতিবাদের বেশ কয়েকটি ছাত্রী হলের ফটক ভেঙে কয়েকশ’ শিক্ষার্থী শাহবাগে অবস্থান নেয়। তাদের সেখান থেকে তুলে দিতে পুলিশের সঙ্গে ছাত্রলীগ যোগ দিলে মুহূর্তেই পরিস্থিতি পাল্টে যায়।

রাত দেড়টার পর আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের আলোচনায় বসার আহ্বান জানান।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, যারা নেতৃত্ব দিচ্ছে তাদের আলোচনায় আসার জন্য আহ্বান জানাচ্ছি।

সংঘর্ষে আহতদের ঢাকা মেডিকেলে নেয়ার পর বেশিরভাগকেই প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। এছাড়া বেশ কয়েকজনকে বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি

এ জাতীয় আরও খবর

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান