,

শক্তিশালী হয়ে উঠছে পাকিস্তান, করাচি বন্দরে তুরস্কের যুদ্ধজাহাজ

news-image

ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে পাকিস্তান। নিজেদের সামরিক বাহিনীকে নতুন করে সাজিয়ে তুলছে দেশটি। আর তারই জের ধরে এবার তুরস্কের নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘টিসিজি গেলিবলু’ পাকিস্তানের করাচি বন্দরে নোঙর করেছে। দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের লক্ষ্যে তুর্কি যুদ্ধজাহাজ সেখানে গিয়েছে বলে জানা গেছে। পাকিস্তানের নৌবাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে এমনটাই জানানো হয়েছে।

এ ব্যাপারে পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, এই সফরের মধ্যদিয়ে দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা আরও বাড়বে। তুর্কি যুদ্ধজাহাজটি চারদিন পাকিস্তানের জলসীমায় থাকবে। সফর চলাকালে দুই দেশের নৌবাহিনীর কমান্ডারদের মধ্যে মতবিনিময় হবে বলেও পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার তুর্কি যুদ্ধজাহাজ পাকিস্তানের করাচি বন্দরে ভিড়েছে। সেখানে পাকিস্তানের নৌবাহিনীর পদস্থ কর্মকর্তরা জাহাজটিকে স্বাগত জানান। দুই দেশের পতাকা উড়িয়ে জাহাজটিকে পাকিস্তানে স্বাগত জানানো হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর