,

আ.লীগের মনোনয়ন : খুলনায় তালুকদার খালেক, গাজীপুরে জাহাঙ্গীর আলম

news-image

খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তালুকদার আব্দুল খালেক এবং গাজীপুর সিটিতে এ্যাডভোকেট জাহাঙ্গীর আলমকে দলীয় মনোনয়ন দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রোববার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে দু’জনের নাম ঘোষণা করা হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভায় সভাপত্বি করেন।

তালুকদার আব্দুল খালেক খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং বাগেরহাট-৩ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি। খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র ছিলেন তিনি। ২০১৩ সালে অনুষ্ঠিত খুলনা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ দলীয় মেয়র প্রার্থী ছিলেন তালুকদার খালেক। বিএনপি প্রার্থী মনিরুজ্জামানের কাছে তিনি পরাচিত হয়েছিলেন।

এ্যাডভোকেট জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। গাজীপুর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস- প্রেসিডেন্ট ছিলেন তিনি। ২০১৩ সালে অনুষ্ঠিত সিটি নির্বাচনে উপজেলা পরিষদ থেকে পদত্যাগ করে মেয়র প্রার্থী হয়েছিলেন জাহাঙ্গীর। কিন্তু মেয়র পদে আওয়ামী লীগের সমর্থন পেয়েছিলেন এ্যাডভোকেট আজমতউল্লাহ খান। ২০১৩ সালের নির্বাচনে খুলনা ও গাজীপুর দুই সিটিতেই মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থীকে পরাচিত করে জয়ী হয়েছিলেন বিএনপি প্রার্থী।

আগামী ১৫ মে খুলনা ও গাজীপুর সিটির নির্বাচন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১২ এপ্রিল। আর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ২৩ এপ্রিল।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর