,

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত : সিইসি

news-image

জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। সিইসি বলেন, ‘জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা উচিত বলে আমি মনে করি। কারণ এর আগেও জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন করা হয়েছে। তারপরও এই সিদ্ধান্ত আমার একার না। আরও নির্বাচন কমিশনার আছেন। সবার সিদ্ধান্তকে প্রাধান্য দেওয়া হবে।’

রবিবার (৮ এপ্রিল) সকালে রাজধানীর সিরডাপে অনুষ্ঠিত ইলেকশন ওয়ার্কিং গ্রুপ আয়োজিত এক আলোচনা সভায় এসব কথা বলেছেন  প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।

সিইসি’র এ মন্তব্যের আগে প্যানেল আলোচনায় সেনা মোতায়েন প্রসঙ্গে প্রশ্ন তুলেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম। তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে আমাদের সেনাবাহিনী বিশেষ ভূমিকা পালন করে। কিন্তু আমাদের দেশে নির্বাচন থেকে দূরে রাখা হয় তাদের।’

এসময় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খান বলেন, ‘নির্বাচনে সেনা মোতায়েনের সিদ্ধান্ত সম্পূর্ণ নির্বাচন কমিশনের। এখানে সরকারের কিছু করার নেই। তারপরও কিছু রাজনৈতিক দল এক ধরনের কনফিউশন তৈরি করে এ নিয়ে প্রাপাগান্ডা ছড়াচ্ছে।’

 

বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর