,

অনন্য রেকর্ডের সামনে সাকিব, আফ্রিদিকে পেছনে ফেলার সুযোগ

news-image

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কোলকাতা নাইট রাইডার্সের হয়ে সাত বছর খেলছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান। তবে চলতি আসরে তিনি খেলবেন সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে। ৯ এপ্রিল প্রথম ম্যাচ খেলবেন তিনি।

তবে আইপিএলের এই আসরে পাকিস্তানের অলরাউন্ডারের শহীদ আফ্রিদিকে ছাড়িয়ে যাওয়ার সুযোগ থাকছে সাকিবের সামনে। রাজস্থান রয়্যালসের বিপক্ষে আগামী ম্যাচটি হবে সাকিবের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৫৫ নম্বর ম্যাচ। জাতীয় দল ও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে আগের ২৫৪ ম্যাচে তিনি উইকেট নিয়েছেন ২৯৪টি। অন্যদিকে পাকিস্তানি অলরাউন্ডার আফ্রিদি এখন পর্যন্ত ২৭৪ ম্যাচ খেলে ৩০০ উইকেট নিয়েছেন। তাই চলতি আইপিএল আসরে সাকিব ৭টি উইকেট নিতে পারলেই ছাড়িয়ে যাবেন শহীদ আফ্রিদিকে। আর ৬টি উইকেট নিতে পারলেই পঞ্চম কোনো বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবেন।

এই তালিকায় শীর্ষে আছেন ডোয়াইন ব্রাভো ৩৭৫ ম্যাচে ৪১৩ উইকেট নিয়েছেন তিনি। দ্বিতীয় অবস্থানে আছেন শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গা। তিনি নিয়েছেন ২৫৬ ম্যাচে ৩৪৮ উইকেট। সুনীল নারিন ২৭১ ম্যাচে পেয়েছেন ৩১৭ উইকেট আর পাকিস্তানের শহীদ আফ্রিদি ২৭৪ ম্যাচে তুলে নিয়েছেন ৩০০ উইকেট। এর পরই বাংলাদেশের সাকিবের অবস্থান। তিনি ২৫৪ ম্যাচে ২৯৪ উইকেট পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর