,

সিরিয়ায় সন্ত্রাসবাদে মদদ দিচ্ছে ফ্রান্স : এরদোগান

news-image

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান অভিযোগ করেছেন, সিরিয়ার ভেতরে সন্ত্রাসবাদ ছড়ানোর ক্ষেত্রে মদদ দিচ্ছে ফ্রান্স। সিরিয়ার কুর্দি ইস্যুতে যখন তুরস্ক এবং অন্য ন্যাটো সদস্য দেশগুলোর মধ্যে মতভিন্নতা বাড়ছে তখন এরদোগান শনিবার নিজ সমর্থকদের উদ্দেশে দেয়া বক্তব্যে এ অভিযোগ করেন।

সিরিয়ার আফরিন এলাকায় কুর্দি গেরিলাদের বিরুদ্ধে তুরস্কের চলমান সামরিক অভিযানের বিষয়ে যেসব দেশ প্রকাশ্যে সমালোচনা করে থাকে ফ্রান্স হচ্ছে তার অন্যতম। গত ২৯ মার্চ ফ্রান্সের প্রেসিডেন্ট ভবন এলিসি প্রাসাদে কুর্দি-প্রভাবিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস বা এসডিএফ’র একটি প্রতিনিধিদলকে স্বাগত জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন। বৈঠকে তিনি মার্কিন সমর্থিত কুর্দি গেরিলাদের মদদ দেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। এরপর থেকে ফ্রান্স ও তুরস্কের সম্পর্কে টানাপড়েন মারাত্মক রূপ ধারণ করেছে।

বৈঠক সম্পর্কে এরদোগান বলেছেন, ফ্রান্স, আপনি এলিসি প্রসাদে তাদের অতিথি হিসেবে গ্রহণ করে সন্ত্রাসবাদে সমর্থন দিয়েছেন। আপনি এ ঘটনার কোনো ব্যাখ্যা দিতে পারবেন না। যতক্ষণ পশ্চিমারা সন্ত্রাসীদের লালন করতে থাকবে ততক্ষণ সন্ত্রাসবাদের এই বোঝা থেকে আপনি নিজে মুক্তি পাবেন না।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর