,

সিরিয়ায় গ্যাস ও বিমান হামলায় নিহত অন্তত ১৫০

news-image

সিরিয়া পূর্ব ঘৌতার অন্যতম প্রসিদ্ধ শহর দুমায় গ্যাস ও বিমান হামলায় নিহত অন্তত ১৫০জন। নিহতদের অধিকাংশই সাধারণ নাগরিক বলে মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে। স্থানীয় প্রশাসন ও মানবাধিকার সংগঠন হোয়াইট হেলমেটের বরাতে জানানো হয়েছে ব্যারল বোমার সাথে মারাত্মক গ্যাস সংযুক্ত করে উড়োজাহাজ থেকে নিক্ষেপ করা হয়েছে যার দরুন হতাহতের সংখ্যা বেশি হয়ছে।

সিরিয়ার রাজধানী দামেস্কের নিকটবর্তী এই শহরটির ভয়াবহ হামলায় আরো অন্তত ১হাজার মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতোমধ্যেই আহতদের উদ্ধার করে জরুরি চিকিৎসা দেয়া হচ্ছে ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে উদ্ধার কাজে নিয়জিত হোয়াইট হেলমেট।

শনিবার স্থানীয় সময় ২০:২০টায় পূর্ব ঘৌতায় হামলাটি চালানো হয়েছিল তবে ঠিক কোন পক্ষ কি কারণে এমন প্রাণঘাতি হামলাটি চালিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে বিদ্রোহী ও মানবাধিকার সংগঠনগুলো দাবি করছে হামলাটি রাশিয়া চালিয়ে থাকতে পারে যদিও রাশিয়া সমর্থিত সিরিয়া সরকার বিদ্রোহীদের পাল্টা দোষারোপ করে অভিযোগ অস্বীকার করেছে।

উল্লেখ্য, গত শুক্রবারেই আরো একটি বিমান হামলায় অন্তত ৩২জন নিহত হয়েছিল। ভয়াবহ বিমান হামলাটিতে আরো বহু আহত হয়েছিল যা উদ্ধার অভিযান চলাকালিন প্রথম হামলা ছিল। এমন একটি বিমান হামলার মাত্র একদিন পরই প্রাণঘাতি দ্বিতীয় হামলাটি হল।

 

সিএনএন, বিএনও নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর