,

জার্মানিতে পথচারীদের ওপর চলন্ত গাড়ি, নিহত ৩

news-image

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির মুয়েনস্টার শহরে পথচারীদের ওপর চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। শনিবারের এই ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও প্রায় ২০ জন। ছয়জনের অবস্থা গুরুতর। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জার্মানির মুয়েনস্টার শহরে শনিবার পথচারীদের ওপর চলন্ত ভ্যান তুলে দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা সন্ত্রাসী হামলা নাকি দুর্ঘটনা তাৎক্ষণিকভাবে সে সম্পর্কে জানা যায়নি।

পুলিশের মুখপাত্র ভেনেসা আরলিট বলেন, ওই চালক মুয়েন্সটারের বেশ কয়েকটি রেস্তোরাঁরা ওপর দিয়ে চলে যায়। অ্যান্দ্রে বোদে নামে আরেক মুখপাত্র জানান, এখনই এটা নিশ্চিত করা যাচ্ছে না যে এটা হামলা না দুর্ঘটনা। নিশ্চিত হওয়া যায়নি চালকের পরিচয়ও।

টুইটারে দেওয়া এক পোস্টে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ‘হতাহতের ঘটনা ঘটেছে। আমরা ঘটনাস্থলে রয়েছি।’

সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে জনসাধারণকে শহরের কেন্দ্রস্থল এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাজ্য, ফ্রান্স ও অস্ট্রেলিয়ায় পথচারীদের ওপর চলন্ত গাড়ি তুলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ওয়েস্টমিনিস্টার ব্রিজে একটি গাড়ি পথচারীদের ওপর তুলে দেওয়া হয়। ২০১৬ সালের ডিসেম্বরে জার্মানির রাজধানী বার্লিনের ক্রিসমাস মার্কেটে চালানো লরি হামলায় নিহত হন ১২ জন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর