,

নির্বাচনে সব দল অংশ নেবে, আশাবাদ সিইসির

news-image

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশ নেওয়ার ব্যাপারে নির্বাচন কমিশন আশাবাদী। শনিবার বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি) আয়োজিত তিন দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) খান মোহাম্মদ নূরুল হুদা এই আশাবাদ ব্যক্ত করেন।

সিইসি সাংবাদিকদের বলেন, ‘কোনো দল যদি আগের অবস্থানেই থাকে, তবে সেটা দুঃখজনক হবে। কেননা সব দল অংশ না নিলে নির্বাচন ভালো হবে না। তবে আমরা আশাবাদী সব রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে।’

নূরুল হুদা বলেন, ‘নিরপেক্ষ থেকে নির্বাচন করব, এই দৃঢ়তা রয়েছে। আমাদের প্রতি দলগুলোর কোনো অনাস্থা নেই। অন্য কোনো ব্যাপারে কথাবার্তা থাকলেও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক দলের অভিযোগ নেই।’

আগামী জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার বিষয়ে সিইসি বলেন, জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। স্থানীয় নির্বাচনগুলোতে পরীক্ষামূলকভাবে এটির ব্যবহার করা হবে। গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনেও যতটুকু সম্ভব ইভিএম ব্যবহার করা হবে।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশনের প্রধান স্টেকহোল্ডার (অংশীজন) রাজনৈতিক এবং ভোটাররা যদি ইভিএম এ ভোট গ্রহণের বিষয়ে একমত হন, তবেই তা জাতীয় নির্বাচনে ব্যবহার করা হবে। ম্যানুয়াল পদ্ধতিতে নির্বাচন করা অনেক কষ্টকর। তাই নির্বাচনে প্রযুক্তির ব্যবহার করতেই হবে। তবে আগে স্থানীয় নির্বাচনে ব্যবহার করে আস্থা অর্জন করতে হবে।’

রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সহযোগিতায় পিআইবি আয়োজিত এ কর্মশালায় বিভিন্ন গণমাধ্যমের ৩৫ জন সাংবাদিক অংশ নেন।

পিআইবির মহাপরিচালক মো. শাহ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুয়াল হোসেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর