,

খেলছেন মোস্তাফিজ, ব্যাটিংয়ে মুম্বাই

news-image

নানা সূত্র ধরে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল, আজ মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে আইপিএলের উদ্বোধনী ম্যাচটা খেলতে পারেন মোস্তাফিজুর রহমান। ধারণা সত্যি হলো। মোস্তাফিজ আজ খেলছেন। টসের আগে মুম্বাই যখন গা গরম করতে মাঠে নামল, মোস্তাফিজের শরীরভাষা বলে দিচ্ছিল, মাঠে নামতে তৈরি বাঁহাতি পেসার। তবে শুরুতেই বোলিং করতে হচ্ছে না ফিজের। দুই বছর পর ফেরা চেন্নাই সুপার কিংস টস জিতে বোলিং নিয়েছে।

মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ ফুরফুরে মেজাজেই আছেন মোস্তাফিজ। দুই আইপিএল খেলার অভিজ্ঞতা থাকায় স্নায়ুচাপও নেই। ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট মানেই যে বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতির সম্মিলন, সেটিতেও মানিয়ে নিতে এখন একেবারেই অসুবিধা হচ্ছে না তরুণ পেসারের। মুম্বাই ইন্ডিয়ানসের ওয়েবসাইটে প্রকাশিত সাক্ষাৎকারে মোস্তাফিজ বলেছেন, ‘তারা (সতীর্থ ও টিম ম্যানেজমেন্ট) সহায়তা করতে সব সময়ই প্রস্তুত, যেটি আপনার খেলাটা উন্নীত করবে। আমি শিখতে নিজের খেলাটা আরও নিখুঁত করতে খুবই আগ্রহী। যে সমস্যায় পড়ছি তাদের সঙ্গে মন খুলেই সেটি জানাচ্ছি। এ জায়গাগুলোয় কীভাবে আরও উন্নতি করতে পারি, সেটি তাদের কাছে জানতে চাইছি। আমার বয়সী অনেক খেলোয়াড় আছে। অনেক সিনিয়রও আছে। সব মিলিয়ে এখনো পর্যন্ত অভিজ্ঞতা ভালোই।’

উদ্বোধনী ম্যাচেই চার পেসার নিয়ে নামছে মুম্বাই। মোস্তাফিজের সঙ্গে থাকছেন জসপ্রীত বুমরা, হার্দিক পান্ডিয়া ও মিচেল ম্যাকলেনাহান। মুম্বাইয়ের পেস আক্রমণ কতটা ধারালো, তার একটি প্রমাণ হয়ে যাবে। পেস-চতুষ্টয়ের মধ্যে মোস্তাফিজ নিশ্চয়ই চাইবেন আলাদাভাবে নিজেকে চেনাতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর