,

যেসব খাবার বেশি পরিমাণে কিনলেই ক্ষতি

news-image

জীবনের যেকোনো ক্ষেত্রে হিসেবী হওয়া এক গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা আমরা ছোটবেলা থেকেই পেয়ে এসেছি। এখানে খাদ্যপণ্যের সদাইয়ের বিষয়টি তুলে ধরা হয়েছে। এমন অনেক জিনিস আছে যা পুরো মাসের জন্যে কিনে ফেলা ভালো। এতে একমাসের জন্যে চিন্তাও থাকে না, আবার কিছুটা কমদামেও কেনা যায়। কিন্তু এমন অনেক খাবার আছে যা বেশি করে কেনা লাভজনক হলেও তা করা উচিত নয়। এ সম্পর্কে ধারণা নিন।

ফল ও সবজি
কমদামে মিললেও এসব খাবার বেশি বেশি খাওয়া উচিত নয়। কারণ টাটকা ফল ও সবজি বলে একটা কথা আছে। বেশি কেনার অর্থ এগুলো বাড়িতে রেখে দিতে হবে। ফরমালিন ছাড়া এসব খাবার কিন্তু এক-দুই দিনেই পচে যাওয়ার কথা। আজ যতটুকু খাবেন ততটুকুই কিনবেন। তার বেশি নয়। তাই পরিমাণমতো কিনুন এবং টাটকা ফল ও সবজি খাওয়ার অভ্যাস গড়ে তুলুন।

ডিম
অনেকেই অনেক ডিম কিনে রেফ্রিজারেটরে ভরে রাখেন। কিন্তু আমেরিকান এগ বোর্ডের এক গবেষণায় বলা হয়, কেনার পর কাঁচা ডিম পরবর্তি তিন সপ্তাহের মধ্যে শেষ করে ফেলতে হবে। তাও যদি তা রেফ্রিজারেটরে রাখা হয়। তাই যদি নিয়মিত ডিম খান তো সমস্যা নেই। কিন্তু এক-দুই মাসের জন্যে স্টক করবেন না বাড়িতে।

মসলা
মসলার ক্ষেত্রেও একই কাজ করে অভ্যস্ত আমরা। খাবারের স্বাদ-গন্ধ বাড়ানো এই মসলা বেশি দিন বাড়িতে রাখা উচিত নয়। প্যাকেট খোলার পর তাদের গুণাগুণ নষ্ট হতে থাকে। তাই অল্প পরিমাণে কিনবেন যে দ্রুত ফুরিয়ে যায়। একবারে কিনে বোকামি করবেন না।

ভোজ্য তেল
আমরা অনেকেই এ জিনিসটি প্রচুর কিনে রেখে দেই। আবার অনেকে রেফ্রিজারেটরেও রাখেন। কিন্তু এক গবেষণায় বলা হয়েছে, রেফ্রিজারেটরে রাখলে অনেক দিন থাকে। কিন্তু তার অনেক গুণাগুণ দ্রুত নষ্ট হতে থাকে। তাই বেশি কিনবেন না। দ্রুত ফুরিয়ে যাবে এমন পরিমাণ কেনা উচিত।

কফি
এটা স্টক করাও ভালো নয়। টাটকা কফি মানেই কিন্তু সত্যিকার অর্থে ভালো কঠি। তাই বেশি কিনে দীর্ঘদিন ধরে খাওয়ার অভ্যাস পরিত্যাগ করুন। এমনভাবে কিনবেন যেন কয়েকদিনেই ফুরিয়ে যায়।

বেকারি
পাউরুটি-বিস্কিট ইত্যাদি অনেকেরই প্রিয় খাবার। তবে তা ভালোমানের কেনা উচিত। তবে যাই কেনেন না কেন পরিমাণমতো কিনবেন। এগুলো বেশি দিন ভালো থাকে না। মূলত যেদিন বানানো হয় সেদিনই কিনে খাওয়া উচিত। তবে আরো দু-তিন দিন চলতে পারে। তার বেশি নয়। তাই অতিরিক্ত কিনে পচা খাবার খাবেন না। সূত্র : টাইমস অব ইন্ডিয়া

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর