,

আইপিএল না খেলায় টি-টোয়েন্টির শীর্ষে পাকিস্তান : ওয়াকার

news-image

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানি ক্রিকেটাররা ভারতীয় প্রিমিয়ার লিগ(আইপিএল) না খেলায় টি-টোয়েন্টির র‌্যাংকিংয়ে তারা শীর্ষে অবস্থান করছে বলে মন্তব্য করলেন দেশটির সাবেক অধিনায়ক এবং কোচ ওয়াকার ইউনিস।

দেশটির একটি টেলিভিশনের সঙ্গে কথা বলার সময় এই মন্তব্য করেন তিনি।
ওয়াকার ইউনিস বলেন, টি-টোয়েন্টিতে আমাদের দল শীর্ষে অবস্থান করছে। কারণ, আমাদের ছেলেরা আইপিএল খেলে না। আইপিএল না খেলার কারণে তারা সবসময় আন্তর্জাতিক ক্রিকেট খেলতে মুখিয়ে থাকে।

তিনি বলেন, এখন কিছু লিগে খেলে অনেক অর্থ উপার্জন করা যায়। তাই এখন আন্তর্জাতিক ক্রিকেটের টিকে থাকা নিশ্চিত করার দায়িত্ব ক্রিকেট বোর্ডগুলোর।

একটা শিশু অর্থ উপার্জনের জন্য নয়, ক্রিকেটের প্রতি ভালোবাসা থেকে এটা খেলে বলেও উল্লেখ করেন সাবেক ডানহাতি এই পেসার।

উল্লেখ্য, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০ ব্যবধানে হারিয়ে সবশেষ প্রকাশিত টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। তাদের বর্তমান রেটিং পয়েন্ট ১৩০।

এদিকে টি-টোয়েন্টির ব্যাটিং র‌্যাংকিংয়ে ৮৮১ রেটিং পয়েন্ট নিয়ে সবার উপরে অবস্থান করছেন পাকিস্তানি ওপেনার বাবর আজম। বোলিং র‌্যাংকিংয়ে ৭৩৩ রেটিং পয়েন্ট নিয়ে দুই নম্বরে অবস্থান করছেন দেশটির ডানহাতি স্পিনার শাদাব খান।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর