,

ভারতের ৩ মন্ত্রণালয়ের ওয়েব সাইট হ্যাক

news-image

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে হামলার পর স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়েও সাইবার হামলার শিকার হয়েছে।

সম্প্রচারমাধ্যম এনডিটিভি জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ঢুকতে গিয়ে মূল পাতায় চীনা ভাষার বর্ণে সজ্জিত এক বার্তা দেখা যায়। অপর দুই মন্ত্রণালয়ের পাতায় ঢুকতে গেলে ‘লোডিং এরর’ বার্তা পাওয়া যায়।

এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সাইবার হামলা হয়। সাইবার হামলা শনাক্ত করার পর তারা ন্যাশনাল সাইবার সিকিউরিটি কোঅর্ডিনেটর গুলসান রাইয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি এটাকে হার্ডওয়ার জটিলতা বলে মন্তব্য করেন। তিনি বলেন, স্টোরেজ নেটওয়ার্ক সিস্টেম ঠিকভাবে কাজ না করায় কয়েকটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ক্রটি দেখা গেছে খুব দ্রুতই তা ঠিক হয়ে যাবে। পরে অবশ্য প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সিতারমন সাইবার হামলা হওয়ার কথা স্বীকার করে নেন।

উল্লেখ্য, বৃহস্পতিবার চীন ও পাকিস্তানকে লক্ষ্য করে ইতিহাসের সবথেকে বড় বিমান মহড়ার ঘোষণা দেয় ভারতীয় বিমান বাহিনী। চলতি মাসের ৮ তারিখে গগন শক্তি নামের ওই মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই ঘোষণার একদিনের মাথায় সাইবার আক্রমণের কবলে পড়ে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়।

তবে এটাই ভারত সরকারের ওয়েবসাইটে সাইবার হামলার প্রথম ঘটনা নয়। গত বছরও ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটও সাইবার হামলার শিকার হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর