,

রাজিবের মাথার ভেতরে দুপাশেই রক্তক্ষরণ, স্বজনদের উদ্বেগ, চিকিৎসকরা শঙ্কিত

news-image

ঢাকায় দুই বাসের চাপে ডান হাত হারানো রাজিবের মাথার দুপাশে আঘাতের কারণে মাথার ভেতরে দুপাশেই রক্তক্ষরণ হয়েছে।

এজন্য স্বজনদের উদ্বেগ বৃদ্ধির পাশপাশি চিকিৎসকরাও শঙ্কিত। বর্তমানে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) তে রাখা হয়েছে।

চিকিৎসকদের বরাত দিয়ে রাজীবের খালা লিপি শুক্রবার দুপুরে এ প্রতিবেদককে জানান, সিটিস্ক্যানের মাধ্যমে জানা গেছে, মাথার দুপাশে আঘাত আছে। এজন্য মাথার ভেতরে দুপাশ থেকেই রক্তক্ষরণ হয়েছে। ডান পাশের আঘাতের পরিমাণ বেশি।

রাজীবের আরেক খালা জাহানারা বলেন, রাজীব কথা বলতে পারে না। খালি এ ও করে। ডাক দিলে খুব আস্তে আস্তে তাকায়।

বেশ কান্নারত অবস্থায় তিনি বলেন, এতোদিন তো দেখছি, হাত গেছে। যাই হোক, কষ্ট লাগলেও মেনে নিয়েছিলাম। ছেলেটা তো কিছু একটা করে খেতে পারত। কিন্তু মাথার সমস্যা জানার পর আমরা দিশেহারা হয়ে পড়েছি।

রাজীবের চিকিৎসায় অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান শাহীনের নেতৃত্বে গঠন করা সাত সদস্যের মেডিকেল বোর্ডের একজন সদস্য নাম না প্রকাশের শর্তে শুক্রবার দুপুরে এ প্রতিবেদককে বলেন, মাথার আঘাত খুব গভীর না হলেও বিপজ্জনক। যে কোনো সময় অবস্থার অবনতি হতে পারে। যদি সেরেও যায়, তা-ও সময়ের ব্যাপার।

আইসিইউতে কেন রাখা হলো- প্রশ্নে তিনি বলেন, রাজীব যে ঘটনার শিকার, তাতে করে অনেকেই তাকে দেখতে চাইবে, অবাধ যাতায়াত করবে। এটা তার জন্য অমঙ্গলজনক, ইনফেকশনের ঝুঁকি বেড়ে যাবে। তাছাড়া সবসময় বিশেষ যত্নের একটি বিষয় আছে। এমনিতে আইসিইউতে নেয়ার মতো অবস্থা হয়নি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর