,

কেনিয়ার বর্তমান ক্রিকেট বোর্ড বিলুপ্ত ঘোষণা

news-image

অর্থনৈতিক টানাপড়েন আগেই ছিল কেনিয়ার ক্রিকেটে। তার ওপর যোগ হয়েছে পারফরম্যান্সের দীনতা। এক সময় বিশ্ব আসরে নিজেদের চেনানো সেই দেশটির ক্রিকেট বোর্ডই এখন বেহাল অবস্থায়। তাই কেনিয়ার ক্রিকেট বোর্ডের বর্তমান কমিটিকে বিলুপ্ত ঘোষণা করেছে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়।
সবশেষ ঘটনার সূত্রপাত ওয়ার্ল্ড ক্রিকেট লিগের দ্বিতীয় বিভাগ ক্রিকেটের পর। ফেব্রুয়ারিতে বাজে পারফরম্যান্স ছিল কেনিয়ার। অবনমন হওয়ায় চলে গেছে তৃতীয় বিভাগে! তাতেই একে একে পদত্যাগের মিছিল চলে কেনিয়া ক্রিকেটে। পদত্যাগ করেছেন বোর্ড প্রধান, হেড কোচ ও অধিনায়ক।

গত সপ্তাহে নতুন করে সব কিছু ঢেলে সাজাতে নির্বাচন হওয়ার কথাও ছিল। কিন্তু তাতেও বাধা হয়ে দাঁড়িয়েছেন সাবেক কিছু খেলোয়াড়। তাদের দাবি এই বোর্ডের ফান্ডের অপব্যবহারের তদন্ত করতে হবে। এই অবস্থায় কেনিয়া ক্রিকেটের সার্বিক চালচিত্র নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। তাই আইসিসি খুব শিগগিরই এ নিয়ে বিবৃতি দেবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর