,

মুসলিম রোহিঙ্গাদের আশ্রয় দেয়ার ঘোষণা ফিলিপাইনের

news-image

মিয়ানমারে রাখাইনে রোহিঙ্গা নির্যাতনকে গণহত্যা আখ্যায়িত করে মিয়ানমার সব মুসলিম রোহিঙ্গাকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে।

দুতার্তে তার কার্যালয়ে দেশটির কৃষক কৃষিবিষয়ক কর্মকর্তাদের উদ্দেশে এক বক্তব্যে এ ঘোষণা দেন। এ সময় তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। মাদকের বিরুদ্ধে তার কঠোর অভিযানের বিষয়ে আন্তর্জাতিক আদালতে করা অভিযোগ নিয়েও তিনি সমালোচনা করেন।

জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার তথ্যমতে, রাখাইনে নির্যাতনের শিকার হয়ে বা নির্যাতনের ভয়ে এ পর্যন্ত প্রায় ৭ লাখ রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তবে অনেক বেসরকারি সংস্থা এ সংখ্যা ১০ লাখ বলে উল্লেখ করেছে।

জাতিসংঘ ও পশ্চিমা বিশ্বও রাখাইনে মিয়ানমার সেনাদের অভিযানকে জাতিগত নিধন হিসেবে চিহ্নিত করেছে। তবে মিয়ানমারের দাবি, দেশটির সেনাবাহিনী সন্ত্রাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে।

দুতার্তে বিমান কর্মকর্তাদের ওপর ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এবং রোহিঙ্গাদের প্রশংসা করে বলেন, আমি রোহিঙ্গা শরণার্থীদের গ্রহণ করতে চাই।

মিয়ানমার সমস্যা সমাধান করতে না পারায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন। তিনি বলেন, তারা এখনো পর্যন্ত এ সমস্যার সমাধান করতে পারেনি।

সূত্র: রয়টার্স

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর