,

তুরস্কে বিশ্ববিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে শিক্ষকসহ নিহত ৪

news-image

তুরস্কে এক বন্দুকধারীর গুলিতে শিক্ষকসহ চারজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার উত্তর-পশ্চিম তুরস্কের এস্কিসেহির অঞ্চলের ওসমানগাজি ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে। হামলাকারী বন্দুকধারী একজন গবেষণা সহায়ক। পরে তাকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী।

নিহতদের মধ্যে একজন ডেপুটি ডিন, একজন ফ্যাকাল্টি সেক্রেটারি ও দু’জন লেকচারার রয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

বন্দুকধারীর উদ্দেশ্য কী ছিল তা পরিষ্কার জানা যায়নি। কিন্তু, খবরে বলা হয়, তিনি স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

এক বার্তায় ইউনিভার্সিটির রেক্টর হাসান গোনেন বলেন, শিক্ষা অনুষদের ডেপুটি ডিন মিকাইল ইয়ালসিন, ফ্যাকাল্টি সেক্রেটারি ফাতিহ ওজমুতলু, প্রভাষক সারদার কাগলাক ও সহকারী প্রভাষক ইয়াসির আরমাগান গুলিতে নিহত হয়েছেন।

তিনি বলেন, হামলাকারী প্রথমে ডিনের রুমে ঢুকে একজনকে গুলি করেন। এরপর তিনি ভবনের উপরের তলায় গিয়ে আরও তিনজনকে গুলি করে বেরিয়ে যান।

তুরস্কের সরকারপন্থী গণমাধ্যম সাবাহ-এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগে ওই গবেষণা সহকারীকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল। ফেতুল্লাহিস্ট টেরোরিস্ট অর্গানাইজেশন বিষয়ে তদন্তের অংশ হিসেবে তাকে অব্যাহতি দেয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর