,

খেলাই যদি গুরুত্ব না পায়, তবে কেন অস্ট্রেলিয়ায় যাওয়া?

news-image
  • কমনওয়েলথ গেমসে বাংলাদেশ থেকে গিয়েছেন দুই বক্সার
  • কিন্তু বক্সিং রিংয়ে নামতে পারেননি তাঁরা
  • কর্মকর্তাদের গাফিলতিতে খেলা হয়নি তাঁদের

বৈশ্বিক কোনো গেমসের আসর মানেই সে পুরোনো ভাঙা রেকর্ড, ‘অভিজ্ঞতা অর্জনের জন্য যাচ্ছে বাংলাদেশ।’ কিন্তু গতকাল থেকে অস্ট্রেলিয়ায় শুরু হওয়া কমনওয়েলথ গেমসে অভিজ্ঞতাও অর্জন করতে পারলেন না বাংলাদেশের বক্সাররা। বক্সিং রিংয়ে নামারই সৌভাগ্য হয়নি তাঁদের।

বক্সিংয়ে বাংলাদেশ থেকে অংশগ্রহণ করেছেন দুজন প্রতিযোগী। ৬০ কেজি ওজন শ্রেণিতে রবিন মিয়া ও ৬৪ কেজিতে আল আমিন। আজই রিংয়ে নামার কথা ছিল তাঁদের। কিন্তু গতকাল বক্সিংয়ের টেকনিক্যাল কমিটির সভায় উপস্থিত ছিলেন না বাংলাদেশের কোনো প্রতিনিধি। ফলে বাদ পড়ে যায় বাংলাদেশের নাম। নিয়ম অনুযায়ী ইভেন্ট শুরুর আগের দিন টেকনিক্যাল কমিটির সভাতেই উপস্থিত থেকে নিশ্চিত করতে হয় দেশের অংশগ্রহণ। অবিশ্বাস্য হলেও সত্যি, সে সভায় বাংলাদেশের হয়ে কেউ প্রতিনিধিত্ব করেননি।

সভায় থাকার কথা ছিল কোচ কাজী আবদুল মান্নানের। তিনি উপস্থিত না থাকাতেই শেষ হয়ে যায় দুই বক্সারের গোল্ড কোস্ট কমনওয়েলথ গেমস। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) কোষাধ্যক্ষ কাজী রাজীব উদ্দিন আহমেদও বিষয়টি স্বীকার করে নিয়েছেন, ‘আমি বিষয়টি শুনেছি। দেশে ফেরার পরে তদন্ত করা হবে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর