,

মাহাথির মুহাম্মাদের দলকে নিষিদ্ধ করল দেশটির কর্তৃপক্ষ

news-image

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মুহাম্মাদের (১৯৮১-২০০৩) প্রতিষ্ঠিত রাজনৈতিক দল ‘মালয়েশিয়ান জাতীয় পাটির্’কে নিষিদ্ধ করেছে দেশটির কর্তৃপক্ষ। নিবন্ধনের যাবতীয় কাগজপত্র জমা না দেওয়ায় এ ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

সিঙ্গাপুরের চ্যানেল নিউ এশিয়া মাহাথির মুহাম্মাদের দলের এক নেতার সূত্রে জানিয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন রেজিষ্ট্রার অব মালয়েশিয়ান সংস্থা বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে দলের নিবন্ধন বাতিলের ঘোষণা দিয়েছে। এবং ঘোষণার সাথে বিষয়টি কার্যকর হয়ে গেছে।

তবে দলটি ৩০ দিনের মধ্যে আদালতের কাছে আপিল করার সুযোগ পাবে।

এদিকে দেশটির গণমাধ্যম জানিয়েছে, ধারণা করা হচ্ছে প্রধানমন্ত্রী আব্দুর রাজ্জাক নাজীব আগামী শুক্রবার পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা দিতে পারেন। এবং সাধারণ নির্বাচনের মনোনয়ন কাজ শুরু হবে।

নাজিব রাজ্জাক পার্লামেন্ট ভেঙ্গে দেয়ার ঘোষণা দিলে মাহাথির মুহাম্মাদের দল কিছুতেই নির্বাচনের জন্য মনোনয়ন দিতে পারবে না।

উল্লেখ্য, আগামী আগস্ট মাসে মালয়েশিয়ার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সূত্র : আনাদোলু এজেন্সি

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর