,

২ সিটিতে দলীয় মনোনয়নপত্র বিক্রি করছে বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনের আসন্ন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়নপত্রের ফরম বিক্রি শুরু করেছে বিএনপি।

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন পেতে বিএনপির নির্বাহী সদস্য হাসান উদ্দিন সরকারের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গাজীপুর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বশিরউদ্দিন।

বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল সোয়া ১১টায় রাজধানীর নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই মনোনয়নপত্র তুলে দেন।

শুক্রবার(৬ এপ্রিল) সকাল ১০টা থেকে বিকেল ৫টার মধ্যে কেন্দ্রীয় কার্যালয়ে এ মনোনয়নপত্র জমা দিতে হবে। মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে ১০ হাজার টাকায় ও জামানত হিসেবে(অফেরতযোগ্য)ফরমের সঙ্গে জমা দিতে হবে ২৫ হাজার টাকা। মনোনয়ন প্রার্থীদের সাক্ষাৎকার ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন দলের প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সহ দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী