,

চট্টগ্রামে তিন ধর্ষকের ফাঁসির আদেশ

news-image

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে এক তরুণীকে গণধর্ষণের পর কেরোসিন ঢেলে পুড়িয়ে মারার মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আসামিরা হলেন সুজন কুমার দাস, সমীর দে ও যদু ঘোষ। বুধবার বিকেলে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩-এর ভারপ্রাপ্ত বিচারক বেগম রোখসানা পারভীন এ রায় দেন। দণ্ডাদেশ পাওয়া আসামিদের মধে৵ সুজন ছাড়া বাকি দুজন জামিনে গিয়ে পলাতক রয়েছেন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২০১১ সালের ৮ জুন নগরের দক্ষিণ কাট্টলী এলাকার মহাজন শ্মশান এলাকায় পোশাকশ্রমিক পান্না রানী দাশকে গণধর্ষণ করা হয়। পরে কেরোসিন ঢেলে তাঁর লাশ পুড়িয়ে ফেলা হয়। এ ঘটনায় নিহত পান্নার বোন চন্দনা রানী দাশ বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দেয়। ২০১৩ সালের ২১ এপ্রিল তিন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১৩ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।

সরকারি কৌঁসুলি বলেন, বিচারক রায়ের আদেশে তিন আসামিকে ফাঁসির আদেশের পাশাপাশি পৃথক আরেকটি ধারায় যাবজ্জীবন কারাদণ্ডও দেন।

মামলার বাদী চন্দনা রানী দাশ সাংবাদিকদের বলেন, রায়ের আদেশে তাঁরা সন্তুষ্ট। উচ্চ আদালতেও যেন এই রায় বহাল থাকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর