,

রেল ধর্মঘটে অচল ফ্রান্স

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েলে ম্যাক্রোঁর শ্রম আইন সংস্কারের প্রতিবাদে অচল হয়ে পড়েছে দেশটির রেল ব্যবস্থা। ‘ব্ল্যাক টিউজডে’ বা ‘কালো মঙ্গলবার’ নামের এ ধর্মঘট তিন মাসের বেশি সময় ধরে চলবে। তবে প্রতি পাঁচদিনে দুদিন করে ধর্মঘট করবেন শ্রমিকরা। খবর বিবিসির।

রাষ্ট্রীয় রেলওয়ে এসএনসিএফ-এর কর্মীরা ওই আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন। তবে এই ধর্মঘটে জ্বালানি ও বর্জ্য ব্যবস্থাপনা খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

গেলো বছরের মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এই প্রথমবার বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হলেন ম্যাক্রোঁ।

ইউনিয়নগুলো জানিয়েছে, ঋণের ভারে জর্জরিত এসএনসিএফকে সংস্কারের পরিকল্পনা প্রতিষ্ঠানটির প্রাইভেটাইজেশনের পথকে সুগম করবে।

কিন্তু ফরাসি প্রধানমন্ত্রী এদুয়ার্দ ফিলিপ এ ধরনের অভিযোগ অস্বীকার করে বলছেন, প্রতিষ্ঠানটির কাজে গতি আনতে ভারসাম্য রক্ষার লক্ষ্যে এ পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

পার্লামেন্টে দেয়া ভাষণে তিনি আরও বলেন, যদি ধর্মঘটকারীরা সম্মান চান, তাহলে লাখো ফরাসি মানুষের কাজে যাওয়ার বিষয়টিও তাদের সম্মান করা উচিত।

এদিকে এসএনসিএফ সতর্ক করে দিয়ে বলেছে, আজ বুধবারও সেখানে রেল যোগাযোগ ব্যাপকভাবে ব্যাহত হতে পারে।

অন্যদিকে ধর্মঘটের কারণে রাজধানী প্যারিসে কমিউটার লাইনও বন্ধ ছিল। যে কারণে বাসে অতিরিক্ত ভিড় দেখা গেছে। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় সড়কগুলোতে গাড়ির চাপ বেড়ে গেছে। এমনকি এদিন ব্যস্ত সময়ে সড়কে ২৪০ কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়েছিল।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে