,

নাচে-গানে মাতালেন তারকারা

news-image

বিনোদন ডেস্ক : জমকালো আয়োজনে অনুষ্ঠিত হলো জাতীয় চলচ্চিত্র দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার সন্ধ্যায় মান্না ডিজিটাল কমপ্লেক্সের সামনে নির্মিত মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল চোখ ধাঁধানো।চলচ্চিত্র পরিবারের আয়োজনে অনুষ্ঠানে গান পরিবেশন করেন সঙ্গীতশিল্পী ফাহমিদা নবী। এরপর হালের জনপ্রিয় সঙ্গীতশিল্পী কনা মঞ্চে আসেন।তিনি বলেন, ‘আমি চলচ্চিত্রেরই একজন মানুষ। কারণ আমি চলচ্চিত্রের জন্য গান করি। আজ আপনাদের মাঝে আসতে পেরে ভালো লাগছে।’

কনা তার জনপ্রিয় গান ‘দিল দিল দিল’সহ আরও বেশ কয়েকটি গান পরিবেশন করেন। এছাড়াও অনুষ্ঠানে গান পরিবেশনা করেন শফিক তুহিন, হৃদয় খান।অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সাইমন সাদিক ও মাহিয়া মাহির নাচের পরিবেশনা। ‘পোড়ামন’ জুটি এই প্রথম কোনো মঞ্চে একসঙ্গে পারফর্ম করলেন। ‘জলে জ্বলে জোনাকি’ গানের সঙ্গে তারা পারফর্ম করেছেন।

এছাড়াও জনপ্রিয় নায়িকা পপি ‘আমার মাঝে নেই এখন আমি’ গানটির সঙ্গে নিজে নেচেছেন সেই সঙ্গে উপস্থিত দর্শকদেরও নাচিয়েছেন।সাংস্কৃতিকপর্বে আরও অংশ নেন চিত্রনায়িকা রোজিনা, নিপুণ, জায়েদ খান, ইমন, ফেরদৌস, সাইফ খান, জয় চৌধুরী, রোমানা নীড়, সানজু জন, পূর্ণিমা, পিয়া জান্নাতুল, বিপাশা কবির, মৌমিতা মৌ, শিপন মিত্র, শিরিন শিলাসহ আরও অনেকে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর