,

সার্জিক্যাল স্ট্রাইকের ছবি ‘উরি’তে ইয়ামি গৌতম

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইকের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘উরি’তে ভিকি কৌশলের সাথে যোগ দিচ্ছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। এ বছরই শুরু হবে ছবিটি নির্মাণের কাজ আর এটি পরিচালনা করবেন আনকোরা পরিচালক আদিত্য ধর। ছবিটি প্রযোজনা করছে রনি স্ক্রুওয়ালার প্রডাকশন হাউস আরএসভিপি।

ছবিতে ইয়ামি একজন গোয়েন্দা কর্মকর্তার চরিত্রে অভিনয় করবেন আর ভিকি অভিনয় করবেন একজন সেনা কমান্ডারের চরিত্রে। যিনি নেতৃত্ব দেবেন একদল প্যারা কমান্ডোর, যারা কাশ্মীরের উরি সেনা ক্যাম্পে সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সার্জিক্যাল স্ট্রাইকে অংশ নেবে।

এ-প্রসঙ্গে একটি বিবৃতিতে ইয়ামি বলেন, আদিত্য ছবির বিষয়টি নিয়ে অনেক লেখাপড়া করেছে, রীতিমতো গবেষণা করেছে। এমন একটি ভালো স্ক্রিপ্টে কাজ করাতে পারব ভেবে আমি শিহরিত। এমন একটি চরিত্রে আমি প্রথম কাজ করছি। আর এমন চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করার ইচ্ছে আমার অনেক দিনের।

‘কাবিল’ অভিনেত্রীকে খুব শিগগিরই শহিদ কাপুরের বিপরীতে ‘বাত্তি গুল মিটার চালু’ ছবিতে দেখা যাবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস, ডিএনএ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর