,

‘স্বস্তিকার রিপ্লেসমেন্ট কলকাতা শহরে পাওয়া যাবে না’

news-image

বিনোদন প্রতিবেদক : ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র জন্য বেশ আলোচনায় ছিলেন স্বস্তিকা মুখার্জি। কিন্তু সিরিজের দ্বিতীয় মৌসুমে তিনি আর নেই। তার জায়গায় কাজ করছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা।

এ নিয়ে দেয়া এক সাক্ষাৎকারে স্বস্তিকা বলেছেন, স্বস্তিকা মুখার্জির রিপ্লেসমেন্ট কলকাতা শহরে পাওয়া যাবে না। তাই শব্দটাই ভুল। আমি কাজটা ছেড়ে দিয়েছি বলে অন্য কেউ করছে। এই শো’য়ের প্রযোজকদের সঙ্গে আর কাজ করতে চাই না। শ্রীলেখা নিজের মতো অভিনয় করবে। আমার রিপ্লেসমেন্ট কেউ নেই।

সিরিজ থেকে বাদ পড়েছেন কী না জানতে চাইলে স্বস্তিকা মুখার্জি আরও বলেন, আমি কি নতুন নাকি, যে কাস্ট করে বাদ দেওয়া হবে? আমি চাইনি বলেই কাজটা করছি না। এতে আমার চেয়ে বেশি ওদের লস। কিছু ক্রেডিট নিই বা না নিই, এই শো’য়ের সাফল্যের পিছন আমারই ক্রেডিট। আমার জন্যই শো’টা এত হিট। এটা আমি কারও সঙ্গে ভাগ করে নেব না।

স্বস্তিকা আরও বলেন, এক তো, যে ধরনের চরিত্র আমায় এক্সাইট করে, সে রকম চরিত্রই এখন এত কম লেখা হচ্ছে। তার উপর আজকাল নতুন ট্রেন্ড হয়েছে, চেক বাউন্স করার। খেটেখুটে কাজ করব, তারপর একটা চেক দেবে, সেটা বাউন্স করবে, পরেরটা দেবে সেটাও বাউন্স করবে! টাকা পাচ্ছি না বলে যদি পরদিন শ্যুটিংয়ে না যাই, তখন রটে যাবে স্বস্তিকা মুখার্জির নানা রকম ট্যানট্রাম, মাথা খারাপ হয়ে গিয়েছে, তার জন্য শ্যুটিং বন্ধ হয়ে গিয়েছে! পরিচালকরা তখন ‘দ্য শো মাস্ট গো অন’ বলে নানা রকম লেকচার দেবে। সেগুলো শুনে হয়তো শ্যুট করেও নেব, কিন্তু বছর ঘুরে যাবে, টাকা পাব না। শ্যুটিংয়ে না গেলে এত লেখালেখি হয়, টাকা না পেলে সেটা নিয়ে কেউ লেখে না। তাই ছবি বাছার আগে এখন অনেকগুলো দিক বিবেচনা করতে হয়। মনের মতো চরিত্র, শ্যুটিং বন্ধ হয়ে যাবে না, চেক বাউন্স করবে না, ছবি মুক্তি পাবে— এতগুলো দিকের গ্যারান্টি পেলে তবেই কাজ করা যায়।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর