,

ঐশ্বরিয়ার নতুন চমক

news-image

বিনোদন ডেস্ক : যার পদচারণায় উল্লাসে মাতে গ্যালারি। যাকে দেখেই অভিভূত হন দর্শক। তিনি লাখো পুরুষের হৃদয়ে ঝড় তুলেছেন। এখনো তার রূপ অনেক নারীর মনে ঈর্ষা জাগায়। তিনি সাবেক বিশ্বসুন্দরী, হালে বচ্চন পরিবারের বধূ ঐশ্বরিয়া রাই।

বিভিন্ন সময়ে অনেক আলোচিত কাজ করে খবরের শিরোনাম হয়েছেন তিনি। তাই এবারো হয়নি তার ব্যতিক্রম। এবার নতুন চমক দেখালেন সাবেক এই বিশ্বসুন্দরী।

প্রখ্যাত র‌্যাপার, সংগীতশিল্পী, গীতিকার ও প্রযোজক ফ্যারেল উইলিয়ামস। এপ্রিল মাসে প্রকাশিত ‘ভোগ ইন্ডিয়া’র প্রচ্ছদসহ অন্য ছবিগুলোয় ফ্যারেল উইলিয়ামসের সঙ্গে বলিউডের এই তারকা কুল, মজার এবং ফ্লার্টি লুকে পোজ দিয়েছেন।

‘ভোগ ইন্ডিয়া’র এবারের ফটোশুট নিয়ে একটু ঝামেলা পোহাতে হয়েছে ঐশ্বরিয়াকে। এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ম্যাগাজিনের শুট করাটা তার কাছে খুবই কঠিন ছিল। কারণ, বাসায় মেয়েকে দেখাশোনা, আবার নতুন ছবির শুটিং। যদিও মেয়ের দেখাশোনার জন্য বাসায় একজন ন্যানি রয়েছেন।

ঐশ্বরিয়া জানান, তিনি সব সময় ব্যস্ত থাকতে ভালোবাসেন। হোমমেকাররা যেভাবে কাজ করেন, সেটাকে তিনি সম্মান করেন।

ঐশ্বরিয়া এখন ফ্যানি খান’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত আছেন। এ ছাড়া রাত ঔর দিন’ ছবির রিমেকের জন্য ঐশ্বরিয়াকে প্রস্তাব দিয়েছেন নির্মাতারা।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর